By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সকাল ১০:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজান থানা পুলিশের অভিযানে ৯ গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > রাউজান থানা পুলিশের অভিযানে ৯ গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার
আমাদের চট্টগ্রামজনপথ

রাউজান থানা পুলিশের অভিযানে ৯ গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/১৮ at ৫:১৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজান ঃ গত ১৭ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক দেড়টায় চট্টগ্রামের রাউজান থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন গতকাল ১৮ মার্চ বুধবার দুপুরে নগরীর ষোলশহরস্থ কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর বদুপাড়া এলাকায় হাজী ইউসুফ এর দুতলা বাড়িতে সিঁড়ি ঘরের উপরে ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে বাড়ির সদস্যদের জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে নগদ অর্থ, স্বর্ণালংকার, এমিটেশন গহনা ও মোবাইল ফোনসহ পরিমাণ মালামাল লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনার সংবাদ প্রাপ্তির পর চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং রাউজান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একাধিক টিম গঠন করে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য সংগ্রহ, প্রযুক্তি ব্যবহার, ঘটনাস্থল বিশ্লেষণ এবং স্থানীয় জনগণের সহায়তায় অল্প সময়ের মধ্যেই আসামীদের শনাক্ত এবং পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান করে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি রকেটসহ চেইন, ১ জোড়া কানের দুল, ১৩টি হাতের চুড়ি, ৩টি ব্রেসলেট, ১টি হাতঘড়ি, নগদ ৪,৯৮৪ টাকা, ১ টি রেডমি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি স্ক্রু ড্রাইভার, ১টি প্লাস, ১টি রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাউজান থানায় মামলা নং-১২, তারিখ ১৭/০৩/২০২৬, ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ফজর আলী @ বাটন @ ডিপজল ডাকাত চট্টগ্রামের বিভিন্ন অপরাধীদের সঙ্গে পরিচিত ছিলেন এবং অন্যান্য আসামীদের সঙ্গে যোগাযোগ করে ডাকাতির পরিকল্পনা করেন।ঘটনার দিন সকাল বেলা আসামীরা বাস ও ট্রেনে চট্টগ্রামে পৌঁছায়। সন্ধ্যার সময় আলাদা আলাদা হয়ে রাউজানের পাহাড়তলী এলাকায় অবস্থান নেয়। পাহাড়তলী বাজারে চা-নাস্তা খেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলের আশেপাশের ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। রাত ১টার দিকে ফজর আলী অন্যান্য আসামীদের নিয়ে জনৈক আহমদ হোসেন বাবুল এর বাড়ি ইউসুফ মঞ্জিলের কাছে পৌঁছায়। তিনজনকে বাহিরে পাহাড়ায় রেখে অন্যরা সিঁড়ি ঘরের উপরে ফাঁকা জায়গা দিয়ে বাড়িতে প্রবেশ করে। খুব কম সময়ে মোবাইল, স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে বের হয়ে আসে। পুলিশ ও স্থানীয় জনগণের তৎপরতায় ভোরের আগেই ৯ জনকে বিভিন্ন জায়গা থেকে আলামতসহ গ্রেফতার করা হয়।পুলিশের দ্রুততা, পেশাদারিত্ব ও সমন্বিত অভিযানের ফলে অল্প সময়ের মধ্যেই সংঘবদ্ধ ডাকাত চক্রটি আইনের আওতায় এসেছে এবং এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার ও আলামত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলেন হবিরগঞ্জ জেলার কবির হোসেন প্রকাশ আমির (৪৬) , হবিগঞ্জ জেলার মাধবপুর বর্তমানে চট্টগ্রাম জেলার চান্দগাও এলাকার অশিক (৪২), হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার বুদু মিয়া (২২), সিলেট জেলার দক্ষিন সুরমা এলাকার আলী আহম্মদ মনুমিয়া (২৩), ভ্রাম্বন বাড়িয়া জেলার বিজয় নগর এলাকার আবুল হোসেন (৩২), হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার আবুল কালাম (২২), মোঃ মিটু (২৮), সিলেট জেলার গোপাল গঞ্জ এলাকার মনোয়ারুজ্জমান ইমন ওরফে শাকিল (২৭), হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার মোঃ মামুন মিয়া (৩০) ।
ডাকাতির ঘটনার পর পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের মধ্যে রয়েছে, হবিগঞ্জ জেলার চুনার ঘাট এলাকার বাসিন্দ্বা বর্তমানে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এলকায় বসবাসকারী ফজর আলী @ বাটন @ ডিপজল ডাকাত (৩১), হবিগঞ্জ জেলার বাহুবল এলাকার আমিন আলী (৩৪)। গ্রেফতারকৃত ও পলাতক আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য কবির হোসেন প্রকাশ জীবন প্রকাশ আমিরের বিরুদ্বে ৪টি ডাকাতি, ১টি দস্যুতা, ২টি ডাকাতির প্রস্তুতি, ১টি অস্ত্র, ২টি চুরি ও ৩ টি অন্যান্য মোট ১৩ টি মামলা রয়েছে।আশিকের বিরুদ্বে ২টি ডাকাতি, ১টি ডাকাতির প্রস্তুতি, ১ টি অস্ত্র, ১টি পুলিশ আক্রান্ত সহ ৫ মামলা রয়েছে।আলী আহম্মদ @ মনু মিয়ার বিরুদ্বে ১টি মাদক মামলা, ও আবুল হোসেনের বিরুদ্বে ১টি মাদক মামলা রয়েছে।আবুল কালাম এর বিরুদ্বে ১টি ডাকাতি মামলা রয়েছে।মোঃ মিটুর বিরুদ্বে ২টি ডাকাতি, ১টি মাদক, সহ ৩টি মামলা রয়েছে।মনোয়ারুজ্জামান ইমন @ শাকিলের বিরুদ্বে ৩টি ডাকাতি, ১টি ডাকাতির প্রস্তুতি, ১টি হত্যা, ৫টি চুরি, ১ টি ধর্ষণ সহ ১১টি মামলা রয়েছে.মোঃ মামুন : ২ ডাকাতির প্রস্তুতি, ৬ চুরি, ১ মাদক, ১ অন্যান্য, মোট ১০ মামলা।ফজর আলী @ বাটন @ ডিপজল ডাকাত: ৬ ডাকাতি, ১৪ ডাকাতির প্রস্তুতি, ৫ অস্ত্র, ২ চুরি, ১ দস্যুতা, ১ পুলিশ আক্রান্ত, মোট ২৯ মামলা।আমিন আলী: ৪ ডাকাতি, ২ ডাকাতির প্রস্তুতি, ২ চুরি, দস্যুতা, ১ অস্ত্র, ২ অন্যান্য, মোট ১৩ মামলা বলে সাংবাদিকদের প্রেস ব্রিফ্রিং করার সময়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহম্মদ খান জানান ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে অভিযানে দুটি বেকারীর কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই

আলীকদমে টিকাদান ক্যাম্পিং শুরু

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে ফ্লাইট ডাইভারশন ও বাতিল

টেগ্গড রাউজান থানা পুলিশের অভিযানে ৯ গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চাপ নেই রেলস্টেশনে, স্বস্তি যাত্রীদের
পরবর্তী সংবাদ কর্ণফুলীর চিংড়ি মাছে জিবিকা নির্বাহ করছে ৫শতাধিক পরিবার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজানে অভিযানে দুটি বেকারীর কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু
জনপথ জাতীয় প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ৩০, ২০২৬
পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাতলেটিকোর
খেলা এপ্রিল ৩০, ২০২৬
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?