By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বসন্তকাল | সকাল ৮:৫৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবিতে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি চবি উপাচার্যের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবিতে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি চবি উপাচার্যের
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবিতে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি চবি উপাচার্যের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/২৬ at ৫:০৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 10 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। মাননীয় উপাচার্য বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এমন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই যেখানে সকলে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কাজ করবে এবং শিক্ষালাভ করতে পারবে। যে বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে নয় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এবং গৌরবময় অধ্যায়ে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাহলে অচিরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গৌরবময় অধ্যায় ফিরে পাবে এবং নতুন যাত্রা শুরু করতে পারবে।

মাননীয় উপাচার্য বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১০:৪৫টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ বক্তব্য দেন।

এর আগে সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চবির বিভিন্ন পর্ষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০:৩০টায় চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর নেতৃত্বে চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে চবি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সকাল ১০:৪৫টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সবাইকে মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহানায়ক এবং স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বলেছিলেন I Major Ziaur Rahman do hereby declare the Independence of Bangladesh. এটাই ছিল স্বাধীনতার মূলমন্ত্র। এটাই ঝিমিয়ে পড়া বাঙালি জাতিকে নতুন করে উজ্জীবিত করেছিল। এ দেশের মানুষের মুক্তির জন্য মাঠে ঝাপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিল। এর আগেরদিন অর্থাৎ ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানিরা চেয়েছিল আমাদের বুদ্ধিজীবীদের, এ দেশের দিক-নির্দেশকদের ওপর হত্যাযজ্ঞ করে এ দেশের স্বাধীনতাকে থামিয়ে দিতে, কিন্তু এ দেশের কৃষক জনতা, ছাত্র-শিক্ষক, দিনমজুর সকলের প্রচেষ্টায় এ দেশের মানুষকে কেউ থামিয়ে রাখতে পারেনি। সর্বশেষ আমাদের সেই কাঙ্খিত বিজয় অর্জন করেছি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন মাননীয় উপাচার্য। এছাড়া যারা রক্ত দিয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মাননীয় উপাচার্য বলেন, ইতিহাসের অনন্য অংশ হিসেবে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহান স্বাধীনতা যুদ্ধে অনন্য নজীর স্থাপন করেছিল। চবির প্রায় ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী শহিদসহ অসংখ্যজন রক্ত দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে। মাননীয় উপাচার্য তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, আমি গর্বিত যে, এমন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি নিযুক্ত হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী স্বাধীনতা সংগ্রামে রক্ত দানের ইতিহাসে রয়েছে।

উপাচার্য বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, এ দেশ ছাড়া আমার অন্য কোনো দেশ নেই। দেশের মানুষকে মুক্তির স্বাদ দেওয়ার জন্য তিনি আপোষহীনভাবে সংগ্রাম করে গিয়েছেন। আমি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে মানুষের মুক্তির জন্য সর্বোপরি ২৪ এর জুলাই বিপ্লবে যে সমস্ত তরুণ ছাত্র জনতা রক্ত দিয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই আন্দোলনেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজ ইতিহাসের ধারাবাহিকতায় দারুণ অবদান রেখেছে বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। মানুষকে স্বাধীনভাবে কথা বলা এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। সেই কারণেও আমরা গর্ববোধ করি। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছিল। চট্টগ্রাম তথা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমাদের শহিদ ফরহাদ হোসেন, শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ও ওয়াসিম আকরামসহ অগণিত যারা রক্ত দিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আজকে আমরা এমন একটি পরিবেশে কথা বলছি যেখানে কারো মনে কোনো ভয় নেই। কাউকে আক্রমণ করার, নাজেহাল করার কিংবা সম্মান নষ্ট করার ভয় নেই। একটি স্বাধীন ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন বক্তব্যের শুরুতে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এ তিনটি উদ্দেশ্য সামনে রেখে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল এবং বিজয় অর্জন করেছি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ার কারণে ৯০ এ স্বৈরাচার আন্দোলন এবং ২৪ এ বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের রক্ত দিতে হয়েছে। স্বাধীনতার এত বছর পরও জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারার কারণে স্বাধীনতার আসল উদ্দেশ্য পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এছাড়া আমাদের বহুমুখী শিক্ষাব্যবস্থা জাতিকে বিভক্ত করে দিয়েছে। প্রত্যেকটা জাতির নিজস্ব একটা শিক্ষা দর্শন থাকা দরকার। এজন্য তিনি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনির্দিষ্ট, একমুখী সমন্বিত শিক্ষাব্যবস্থা প্রবর্তন করা জাতির জন্য প্রয়োজন বলে মনে করেন। তিনি বলেন, আমরা জাতি হিসেবে খুবই কর্মবিমুখ। আমাদের কর্মমুখর হতে হবে। আমি যদি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি তাহলেই স্বাধীনতার সুফল পাবো এবং দেশকে এগিয়ে নিতে পারবো। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ আহ্বান জানান। উপ-উপাচার্য মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহিদ-আহতদের মাগফিরাত ও দোয়া করেন।

বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শহিদের নাম উল্লেখ করেন। তিনি বলেন, উঁনারাই আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখে আমাদের স্বাধীন করেছেন। উঁনাদের নামগুলো আমাদের মুখস্থ থাকার কথা, পাঠ্যসূচিতে থাকার কথা, দেয়ালে দেয়ালে থাকার কথা, কিন্তু নেই। তিনি বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধসহ কিছু বিষয় আমাদের মীমাংসিত। এখানে বিতর্কের সুযোগ নেই। ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী একটা পক্ষ ছিল। এমনটা সব সময় ছিল এবং আছে। ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানেও ফ্যাসিবাদের পক্ষের একটি শক্তি ছিল। একটা বিষয় মাথায় রাখতে হবে, এ দেশ স্বাধীনতাকামী মানুষের সংগ্রামে সৃষ্ট একটা স্বাধীন বাংলাদেশ। এ জায়গায় কোনো ছাড় নেই বিতর্ক নেই। আমাদের দেশকে গড়ে তুলতে হলে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে শতভাগ বিশ্বাসী হতে হবে।

সভাপতিরর বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের পিছনে একটা মুক্তিযুদ্ধ রয়েছে। আমরা মুক্তির জন্য লড়াই করেছি। কিন্তু মুক্তি পাওয়ার ক্ষেত্রে এ রাষ্ট্র নিয়ে বার বার ষড়যন্ত্র হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারিনি। সেখানেই আমাদের বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে। এজন্য আমাদের শপথ নিতে হবে মুক্তিযুদ্ধে যার যতটুকু অবদান তা অবলীলায় স্বীকার করতে হবে। এটা আমরা স্বীকার করতে না পারলে আমাদের বার বার রক্ত দিতে হবে। তিনি মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল আন্দোলনে শহিদদের মাগফিরাত কামনা ও দোয়া করেন। এছাড়া আয়োজনে সহায়তাকারী সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চবি কর্মচারী সমিতির সহ-সভাপতি আমির হোসেন ও চবি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী হোছাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন চবি সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন চবি পালি বিভাগের সহযোগী অধ্যাপক শাসনানন্দ বড়ুয়া রুপন এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন চবি স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী কমক্লাই ম্রো। অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ রাত ১২:০১ মিনিটে (২৫ মার্চ দিবাগত রাতে) বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ বেদীতে বিএনসিসি কর্তৃক ট্রাম্পেট ও বিউগল বাজিয়ে মহান স্বাধীনতা দিবসকে স্বাগত জানানো হয় এবং প্রত্যুষে বিশ্ববিদ্যালয় ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২৬ মার্চ ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ ক্যাম্পাসস্থ সকল মসজিদে স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং কেন্দ্রীয় মন্দির ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানসমূহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলসমূহের প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিচালক ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা, চাকসু কেন্দ্রের পরিচালক, শিক্ষকবৃন্দ, অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, চবি অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার: আনোয়ারুল আলম চৌধুরী

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সংগ্রাম বেগবান করুন-বাসদ

হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

টেগ্গড অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি চবি উপাচার্যের, চবিতে শান্তিপূর্ণ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা যুবদলের পুষ্পস্তবক অর্পণ
পরবর্তী সংবাদ টেকনাফে ৪ লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার: আনোয়ারুল আলম চৌধুরী
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি মার্চ ২৬, ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় জনপথ বাংলাদেশ লিড মার্চ ২৬, ২০২৬
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি মার্চ ২৬, ২০২৬
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সংগ্রাম বেগবান করুন-বাসদ
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি মার্চ ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?