পটিয়া প্রতিনিধি: পটিয়া কৈয়গ্রাম ফুটবল ফেডারেশন আয়োজিত ২২তম বার্ষিক ফুটবল লীগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ এফসি।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এস এ নুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শক্তিশালী আবদুস সোবহান ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় শহীদ জিয়া স্মৃতি সংসদ এফসি। খেলার শুরুতেই ১-০ গোলে শহীদ জিয়া স্মৃতি সংসদ এগিয়ে থাকলেও শেষে দিকে এসে প্রতিপক্ষ ১-১ গোলে সমতায় ফিরে। ফলে খেলা গড়াই টাইব্রেকারে। এতে ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় শহীদ জিয়া স্মৃতি সংসদ এফসি।
খেলা শেষে ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের মো. বাবুল, সেরা গোলদাতা মো. হাসান এবং সেরা গোল কিপারের পুরস্কার লাভ করেন রানার্সআপ দলের মো. কাইছার ও ম্যান অব দা টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন মো: নাফিস।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ন্যাশনাল ট্রেডিং ফ্যামিলিথর সত্ত্বাধিকারী তরুণ সমাজ সেবক ইয়াসিন ফিরুথর সভাপতিত্বে এতে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিকলবাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইদ্রিস, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির যুগ্ন সম্পাদক সাংবাদিক কে এম ইমরান এমি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাংবাদিক শফিউল আজম, চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য তৌহিদুল ইসলাম, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ বেলাল, সমাজ সেবক সিদান্দর মির্জা, সমাজ সেবক মোহাম্মদ জসিম, মো: ফারুক, প্রবাসী মো. মনজুর আলম, সমাজ সেবক মো. শাহজাহান, জিরি ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মাকছুদুল হক রিপন, ডেকরপার্ক পরিবারের পরিচালক আরিফুর রহমান পলাশ, সমাজ সেবক মো. ইউছুপ রুবেল, মো. ইউফুপ, জাকের এন্টারপ্রাইজের সত্ত্বাকিারী মোহাম্মদ শহিদুল, সাফা ফুড এর পরিচালক মো. সাজ্জাদ হোসেন রুবেল। উপস্থিত ছিলেন কৈয়গ্রাম ফুটবল ফেডারেশন মো. রাশেদ, মো. ইমরান, মো. মাসুদ, কাজী ইনজামামুল হক (সুস্বাদ), মো. নোমান, মো. তামিম। খেলা পরিচালনা করেন ক্রীড়াবিদ মোহাম্মদ জাকারিয়া ও ধারাভাষ্য দেন মোহাম্মদ সাইফুদ্দীন।


