রাউজানের নোয়াজিষ্পুর অদুদ স্মৃতি সংঘ আয়োজিত “মিনিবার আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ২০২৬” এর ফাইনাল খেলা শুক্রবার (২৭ মার্চ) বিকেলে স্থানীয় অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
৬ দল নিয়ে অনুষ্ঠিত এ আন্তঃ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় “লাল দল” এবং রানার্সআপ “সবুজ দল”।
এ উপলক্ষে অদুদ স্মৃতি সংঘের সিনিয়র সহ সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আলী সিকদার, উপদেষ্টা মোহাম্মদ জানে আলম চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ লোকমান মাস্টার, মো: সাইদুল চৌধুরী, মোহাম্মদ শাহজাহান সিকদার। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নাছির চৌধুরী, সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল হাকিম সিকদার, সাংগঠনিক সম্পাদক সাফায়েতুল করিম চৌধুরী ফাহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেদ চৌধুরী সাকিব, ক্রীড়া সম্পাদক সামির সিকদারসহ
প্রমুখ।
শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে ট্রপি ও পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।


