By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১:৫৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সুপারস্টার শাকিবের ‘রকস্টার’ সিনেমায় মিস ইউনিভার্সের মিথিলা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিনোদন > সুপারস্টার শাকিবের ‘রকস্টার’ সিনেমায় মিস ইউনিভার্সের মিথিলা
বিনোদন

সুপারস্টার শাকিবের ‘রকস্টার’ সিনেমায় মিস ইউনিভার্সের মিথিলা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১২ at ১২:২৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন প্রজেক্ট মানেই দর্শকদের জন্য বাড়তি উন্মাদনা। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নির্মাতা আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে এই গ্ল্যামারাস কন্যাকে।

শনিবার (১১ এপ্রিল) বনানীতে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন মিথিলা। এ সময় ‘রকস্টার’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলাদেশে এটিই মিথিলার প্রথম সিনেমা। উচ্ছ্বসিত মিথিলা বলেন, “বাংলাদেশে এটি আমার প্রথম সিনেমা। শাকিব ভাইয়া তো আসলে মেগাস্টার, উনার সাথে কাজ করতে পারা আমার জন্য অবশ্যই অনেক বড় একটি পাওয়া। আমার মনে হচ্ছে, এটি আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো একটি সূচনা। আমার অংশের শুটিং শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে।”

মিথিলা যখন মিস ইউনিভার্সের জন্য দেশের বাইরে ছিলেন, তখন পরিচালক আজমান রুশো তাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেন। ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা মিথিলা সুযোগটি লুফে নেন। তিনি বলেন, “মিস ইউনিভার্স জার্নির পর আমার ইচ্ছে ছিল সিনেমায় কাজ করার, তাই প্রস্তাব পাওয়ার পর দ্রুত রাজি হয়ে যাই।”

শাকিব খানের নায়িকা হওয়ার উত্তেজনা থাকলেও মিথিলা গুরুত্ব দিয়েছেন সিনেমার গল্প ও চরিত্রের ওপর। তার ভাষায়—“অবশ্যই এটি অনেক উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত। তবে আমি আগে শুনেছিলাম আমার ক্যারেক্টার এবং গল্পটা কী। গল্প পছন্দ হওয়ার পর শাকিব ভাইয়া সাথে আছেন জেনে মনে হয়েছে এটি সত্যিই বড় কিছু হতে যাচ্ছে।”

দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করেন ভারতের হায়দার খান। তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ২০২১ সালের ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শিল্পী শাহরিয়ার খালেদ এর একক সঙ্গীতানুষ্ঠান চিরদিনের গান ২২ মে

৭০তম ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় প্রথমবার জয়ী বুলগেরিয়া

কানে লাল গালিচায় উর্বশী আলো

প্রথম সন্তান জন্মের ৯ মাসের মাথায় ফের মা হচ্ছেন অলিভিয়া কুলপো

শুভ জন্মদিন রওশন জামিল

টেগ্গড সুপারস্টার শাকিবের ‘রকস্টার’ সিনেমায় মিস ইউনিভার্সের মিথিলা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বান্দরবানে অস্ত্রসহ রোহিঙ্গা নাগরিকসহ আটক ২
পরবর্তী সংবাদ শপথ নিলেন নতুন ২ এমপি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মানুষের পাশে থাকাই শহীদ জিয়ার আদর্শের প্রকৃত অনুসরণ
আমাদের চট্টগ্রাম মে ৩০, ২০২৬
ফটিকছড়িতে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু
শহর থেকে দূরে মে ৩০, ২০২৬
মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?