By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৯:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না: জসিম উদ্দিন আহমেদ এমপি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না: জসিম উদ্দিন আহমেদ এমপি
জনপথজেলা উপজেলাপ্রতিষ্ঠান ও সংগঠনশহর থেকে দূরেশিক্ষা

যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না: জসিম উদ্দিন আহমেদ এমপি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১৯ at ৬:৩৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত কাণ্ডারী : প্রফেসর ড.সুকোমল বড়ুয়া
চট্টগ্রাম শহরে কর্মরত-বসবাসরত সাতকানিয়া উপজেলাধীন বাজালিয়ার অধিবাসীদের সংগঠন বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর বার্ষিক মিলনমেলা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান ১৮ এপ্রিল (শনিবার) স্থানীয় কর্ণেল (অব.) অলি আহমদ বীরবিক্রম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকতার কামাল চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধতত্ববিদ প্রফেসর ড.সুকোমল বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। তাছাড়া সংগঠনের সদস্য, উপদেষ্টা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার মান্যগণ্য ব্যক্তিসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে যোগ দেন।

শুরুতেই একুশে পদক ও স্বাধীনতা পুরষ্কার অর্জন করায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জসিম উদ্দিন আহমেদ এমপি। এরপর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ড. সুকোমল বড়ুয়া সাতকানিয়ার একজন কৃতি সন্তান ও দেশের বরেণ্য ব্যক্তিত্ব। কথায় আছে, যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না। তিনি একাধারে খ্যাতনামা শিক্ষক, শিক্ষাবিদ ও গবেষক। তাঁকে সংবর্ধিত করায় বাজালিয়া সমিতি চট্টগ্রামকেও তিনি ধন্যবাদ জানান।

সংবর্ধিত অতিথি ড. সুকোমল বড়ুয়া তাঁকে সংবর্ধিত করায় বাজালিয়া সমিতি চট্টগ্রাম ও এলাকার মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে নিজের জীবনের সংগ্রামী ইতিহাস তুলে ধরেন। কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যত কাণ্ডারী হিসেবে উল্লেখ করে সংবর্ধিত অতিথি বলেন, শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব-মা-বাবা, শিক্ষককে সম্মান করা, উন্নত চরিত্র গঠন করে ভবিষ্যতে সমাজ-হিতৈষী কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করা। বিশেষ অতিথিগন তাঁদের বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর শিক্ষার উন্নয়ন ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাশ, উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধি মো. ইলিয়াস ও জাহাঙ্গীর আলম, সমিতির প্রাক্তন নির্বাহী সদস্য রফিকুল ইসলাম চৌধুরী ও সালাহউদ্দিন শাহরিয়ার চৌধুরী, বর্তমান নির্বাহী সদস্য হারুন অর রশিদ এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক জালাল আহমেদ। সবশেষে অতিথিগন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও এসএসসিতে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন। সভা সঞ্চালনায় ছিলেন, এডভোকেট ওসমান গনী খোকন, এডভোকেট শোয়েব আলী চৌধুরী, জালাল আহমেদ ও সমীর কান্তি চৌধুরী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল

প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

‘স্কুল জীবনের শিক্ষার আলো আগামী দিনের পথকে আলোকিত করে’

আমিরাতে সাংবাদিক আবদুল মান্নানের প্রয়াত মা-বাবার স্মরণে দোয়া মাহফিল

টেগ্গড যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না: জসিম উদ্দিন আহমেদ এমপি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ উপাচার্যের সঙ্গে চবিতে চলমান ৮টি হিট প্রজেক্টের এসপিএম সদস্যদের সাক্ষাৎ-মতবিনিময়
পরবর্তী সংবাদ ২৪ঘণ্টায় বিশেষ অভিযানে টেকনাফে আটক ২২
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড এপ্রিল ১৯, ২০২৬
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
‘স্কুল জীবনের শিক্ষার আলো আগামী দিনের পথকে আলোকিত করে’
জনপথ আমাদের চট্টগ্রাম শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?