১৯ এপ্রিল (রবিবার) অলিনগর লায়লা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচ এর বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়| সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মানপত্র পাঠ করা হয়|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন এডহক কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী মানিক, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন (সিরাজ মেম্বার), ভারপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মেম্বার, বিশিষ্ট ব্যাংকার আলী নেওয়াজ চৌধুরী, প্রস্তাবিত অভিভাবক প্রতিনিধি সদস্য শাহজালাল রানা, সাবেক অভিভাবক সদস্য শাহরিয়ার হোসেন, সমাজ সেবক নাছির উদ্দিন, বদিউল আলম এবং গন্যমান্য ব্যক্তিবর্গ|
অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য প্রদান করে দশম শ্রেণির শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন| পরিশেষে সহকারী শিক্ষক করিমূল হক নূরী’র পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়| শিক্ষার্থীদের প্রবেশ পত্র ও ফুল প্রদানের মাধ্যমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন কুমার দে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন|


