মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২ মে) দিনব্যাপী উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে সনদপত্র বিতরণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান, অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং উদয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২য় শ্রেণী থেকে ৮ম শ্রেণির ৮৪ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ, ৪২ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান এবং অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সালেহ আহমদ ডিপটির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান ও সাবেক অর্থ সম্পাদক নুরুল আলম নুরু মেম্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ফারুক হোসেন মামুন, ফজলুল মুরাদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা, প্রচার সম্পাদক আব্দুল মুক্তাদির আদিল, অফিস সম্পাদক আবু আহাম্মদ রিপন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, সামাজিক সম্পাদক তোবারক হোসেন রনি, সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী সদস্য নাজিম উদ্দীন, দিদারুল আলম, আবদুর রহমান, মিজান উদ্দিনসহ উচ্চ পরিষদের সদস্যবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উদয়নের এ ধরনের উদ্যোগ সমাজের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানানো হয়।


