জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন।
১২ মে (মঙ্গলবার) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে সামুদ্রিক সহযোগিতা, বন্দর উন্নয়ন, লজিস্টিকস ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে জার্মানির সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা, নেভিগেশন প্রযুক্তি, গ্রিন পোর্ট, সামুদ্রিক প্রযুক্তি এবং কারিগরি সহায়তা
বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


