By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | দুপুর ২:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আনোয়ারায় কিশোর গ্যাং সহ নানা অপকর্মে অতিষ্ঠ, শান্তি চায় এলাকাবাসী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > আনোয়ারায় কিশোর গ্যাং সহ নানা অপকর্মে অতিষ্ঠ, শান্তি চায় এলাকাবাসী
জনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

আনোয়ারায় কিশোর গ্যাং সহ নানা অপকর্মে অতিষ্ঠ, শান্তি চায় এলাকাবাসী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১৩ at ৯:২৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ও পাশ্ববর্তী শোলকাটা গ্রামে কিশোর গ্যাং, মাদক কারবার, চুরি-ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকার একটি কনভেনশন হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন শোলকাটা এলাকার বাসিন্দা নঈম উদ্দিন চৌধুরী। তিনি অভিযোগ করেন, একসময় শান্তিপূর্ণ হিসেবে পরিচিত শোলকাটা গ্রাম বর্তমানে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কিছু ভাসমান পরিবার সরকারি পুরোনো হাসপাতালের পরিত্যক্ত ভবনে বসবাসের আড়ালে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এলাকাবাসীর আন্দোলনের মুখে ২০২১ সালে ভবনগুলো উচ্ছেদ করা হলেও পরে তারা আশপাশে বসতি গড়ে পুনরায় একই কর্মকাণ্ড শুরু করে।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, স্থানীয় এক পরিবারের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেই ব্যবসা রক্ষায় কিশোর গ্যাং গড়ে তোলা হয়েছে। অভিযোগে বলা হয়, এসব গ্যাং সদস্যরা চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও হামলার মতো ঘটনার সঙ্গে জড়িত।

কাদের আশ্রয়ে-প্রশ্রয়ে তাদের দৌরাত্ম্য বেড়েছে এমন প্রশ্নের জবাবে উপস্থিত এলাকাবাসী বলেন, কারা তাদের পেছনে থেকে সহযোগিতা করছে, তা এখনো স্পষ্ট নয়। তবে আড়াল থেকে কেউ না কেউ তাদের শেল্টার দিয়ে যাচ্ছে। থানা-পুলিশ আমাদের (এলাকাবাসীদের) যথেষ্ট সহযোগিতা দিচ্ছে বলেও জানান তারা।

গত ১০ মার্চ হাসপাতাল মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের এক সক্রিয় সদস্যের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের বর্ণনা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। এলাকাবাসীর দাবি, ওই ঘটনার পর একটি গোষ্ঠী হাসপাতাল, দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

এছাড়াও অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন মামলার রেকর্ড রয়েছে। এলাকাবাসী দাবি করেন, বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্মেলনে বক্তারা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপও চান তারা।

উল্লেখ্য, গত ১০ মার্চ ভোরে চুরি করতে গিয়ে ছয়তলা ভবনের কার্ণিশ থেকে পড়ে নিহত হয় সম্রাট গ্রুপের সক্রিয় সদস্য মো. মাঈনুদ্দীন মহিম (২৩)। তার মৃত্যুর পর পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে কয়েক দফায় হামলা-ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সম্রাট গ্রুপের প্রধান সম্রাটসহ ৩ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নববধূর মৃত্যু

ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা

কক্সবাজার-চট্টগ্রামসহ সন্ধ্যার মধ্যে যে ৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফের দাফন সম্পন্ন

টেগ্গড আনোয়ারায় কিশোর গ্যাং সহ নানা অপকর্মে অতিষ্ঠ, শান্তি চায় এলাকাবাসী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী সংবাদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ চুনতিতে সড়ক প্রশস্তকরণ কাজ শুরু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নববধূর মৃত্যু
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে স্বাস্থ‍্য মে ১৫, ২০২৬
বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ
জাতীয় লিড ২ মে ১৫, ২০২৬
ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৫, ২০২৬
কক্সবাজার-চট্টগ্রামসহ সন্ধ্যার মধ্যে যে ৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
আমাদের চট্টগ্রাম আবহাওয়া কক্সবাজার জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ শহর থেকে দূরে মে ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?