সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারে ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার আলমাছিয়া গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার রাত ১টার দিকে ঈদগাঁও আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অভিযান চালায় র্যাবের সিপিসি দল। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও কালিরছড়া এলাকার এনামুল হক এনাম ও নুরুল আফসার রিপন।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


