By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ৪:০৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ উখিয়ায় বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা আটক
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > উখিয়ায় বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা আটক
আইন আদালতকক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

উখিয়ায় বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা আটক

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১৫ at ৯:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

উখিয়ায় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, জাল সনদপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মোহাম্মদ তোহা নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।

আটক মোহাম্মদ তোহা উখিয়ার লাম্বাশিয়া ক্যাম্প-১/ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম আহমদ হোসেন। এফসিএন নম্বর-১৫৫৫৪৬।

মোহাম্মদ সিরাজ আমীন জানান, বৃহস্পতিবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসে লিংক রোড এলাকায় পুরবী বাস থেকে নেমে টেকনাফগামী সী-লাইন বাসে ওঠার সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্প-১/ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত নিজ শেল্টারে অভিযান চালিয়ে বিভিন্ন বিদেশি মুদ্রা, জাল কাগজপত্র ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, বাংলাদেশি ৫৩ হাজার টাকা, সৌদি রিয়াল ৩ হাজার ২৫০, মালয়েশিয়ান রিংগিত ৩ হাজার ৩০০ এবং ৬০০ মার্কিন ডলার। এছাড়া তার নামে তৈরি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র, মেয়ের জন্মসনদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি চেক বইয়ের পাতা, অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে এপিবিএন জানতে পারে, মোহাম্মদ তোহা প্রতারণার মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার ভুয়া ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং, মানবপাচার ও ভুয়া পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতা হিসেবে কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা হিসেবেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(এ)/২৫ডি ধারাসহ দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৪৬, তারিখ ১৫ মে ২০২৬।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কর্নেল অলির এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মী

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ

ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন

ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

টেগ্গড উখিয়ায় বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা আটক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দেশের স্বার্থ রক্ষায় কথা বলব: তাসমিয়া প্রধান
পরবর্তী সংবাদ ‘চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কর্নেল অলির এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মী
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?