সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: “চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে” এই শ্লোগানে সুবিধা বঞ্চিতদের সেবায় কক্সবাজারের ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠন নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে (জুমাবার) বিকেলে উপজেলার ভাদিতলাস্থ ফুলতলা চত্বরে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার।
এসময় তিনি আইন শৃঙ্খলাসহ এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং সংগটনের সদস্যদের শপথ পাঠ করান। তিনি বলেন এলাকায় হয় অপরাধীরা থাকবে না হয় আমি থাকবো দুইটার একটাই।
তিনি দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের বরাদ্দ দেয়া সিসি ক্যামেরা অত্র এলাকায় বেশ ক’টি দেয়ার চেষ্টা করবেন বলেও জানান।
সংগঠনের সদস্য হাফেজ কাওসার মুন্নার সঞ্চালনায় এসময় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উপদেষ্টা বেলাল উদ্দিন শাওন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঈদগাহ প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোক্তা- প্রতিষ্ঠাতা সংবাদকর্মী এইচ এম বদিউল আলম বাহাদুর। অনন্যদের মধ্যে ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ তৈয়ব উদ্দিন ও সদস্য নুরুল আজিম বক্তব্য রাখেন।


