By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৪৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জাতীয় ঈদগাহে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা, মহানগরে থাকবে ১৫ হাজার পুলিশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > জাতীয় ঈদগাহে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা, মহানগরে থাকবে ১৫ হাজার পুলিশ
লিড ২

জাতীয় ঈদগাহে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা, মহানগরে থাকবে ১৫ হাজার পুলিশ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/২৭ at ১:৪৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহ ও রাজধানীর বিভিন্ন ঈদ জামাতকে ঘিরে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে।

ঈদের দিন ঢাকা মহানগরীতে ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।
বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দানে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ের আয়োজন করে ডিএমপির ট্রাফিক রমনা বিভাগ। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন ঈদ জামাতে লাখো মুসল্লির সমাগম হবে। একই সময়ে ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা ফাঁকা হয়ে পড়বে।

এ বাস্তবতায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা ও সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। মুসল্লিদের প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ ও একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় থাকবে। এসবি সুইপিং টিম ও কাউন্টার টেররিজম ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশি করা হচ্ছে। সিসিটিভির আওতায় আনা হয়েছে ঈদগাহ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান। অস্থায়ী কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক নজরদারি করা হবে।

তিনি আরও বলেন, ঈদগাহের প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশির ব্যবস্থা থাকবে। মৎস্য ভবন ক্রসিং, প্রেসক্লাব এলাকা ও হাইকোর্ট ক্রসিংয়ে বিশেষ তল্লাশি ও ব্যারিকেড বসানো হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোনের মাধ্যমেও আকাশপথ থেকে নজরদারি চালানো হবে।

ডিএমপি কমিশনার বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান, আলাদা প্রবেশপথ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।

এ ছাড়া হারিয়ে যাওয়া ব্যক্তি বা সামগ্রী উদ্ধারে জাতীয় ঈদগাহের ভেতরে পুলিশ সাব-কন্ট্রোলরুম ও ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ সেন্টার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদের দিন সকাল ছয়টা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক পরিকল্পনা কার্যকর থাকবে। গাড়িযোগে আসা মুসল্লিদের নির্ধারিত স্থানে গাড়ি রেখে হেঁটে ঈদগাহে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, শুধু জায়নামাজ ও প্রয়োজনে ছাতা সঙ্গে আনতে হবে। কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু বা অপ্রয়োজনীয় ধাতব সামগ্রী বহন না করার অনুরোধ জানানো হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে দায়িত্বরত পুলিশ সদস্য বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া আবাসিক ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোবাইল, ফুট ও মোটরসাইকেল টহল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে। ব্যাংক, এটিএম বুথ, শপিং মল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নজরদারি রাখা হবে। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে ডিএমপির সাইবার ইউনিট সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে জানিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের উসকানিমূলক প্রচারণা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহকেন্দ্রিক নিরাপত্তায় প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। আর পুরো মহানগরীতে ঈদের দিন ১৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া পুলিশ সদস্যদের ছুটি সীমিত রাখা হয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

৭ দিনের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের ঈদযাত্রায় বড় বিপর্যয়ের শঙ্কা নেই: সড়কমন্ত্রী ও রেলমন্ত্রী

অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

জাতীয় ঈদগাহে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা, মহানগরে থাকবে ১৫ হাজার পুলিশ
লিড ২ মে ২৭, ২০২৬
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
লিড ২ মে ২৭, ২০২৬
হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন
বিদেশ ধর্ম ও জীবন মে ২৬, ২০২৬
হজের খুতবায় মুসলিমদের ঐক্যের আহ্বান
লিড মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?