By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৪৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ: মেয়র ডা. শাহাদাত হোসেন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রামজনপথলিড

চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০৬ at ১১:০৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রামকে পরিবেশবান্ধব, সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী (গ্রিন, ক্লিন ও হেলদি সিটি) হিসেবে গড়ে তুলতে নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, চট্টগ্রাম আমাদের সবার অহংকার। এই নগরীর পরিবেশ, প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষা করা এখন সময়ের দাবি। মাটি, পানি, বায়ু ও নদী জলাশয় দূষণমুক্ত করতে গৃহস্থালি, ই-বর্জ্য, মেডিকেল এবং সুয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার শতভাগ সুফল আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।

তিনি শুক্রবার (৫ জুন) চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি শিরীষতলায় ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত এক জমকালো ‘ন্যাচার কনভেনশন’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড় ও প্রকৃতি আজ হুমকির মুখে। পাহাড় কাটার লাগাম টেনে ধরতে এবং জনদুর্ভোগ নির্মূলে চসিক কঠোর অবস্থানে থাকবে। তবে কেবল প্রশাসনের একার পক্ষে একটি শহর পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য নাগরিকদেরও দায়িত্বশীল সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে আমাদের এই চিরসবুজ চট্টগ্রামকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে।

তিনি পরিবেশ রক্ষায় ‘ন্যাচার কনভেনশন’ এর মতো উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের মধ্যে সেতুবন্ধন রচনার এই মহান উদ্যোগ চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। সবুজ আচ্ছাদন সমৃদ্ধ করার মাধ্যমে আমরা চট্টগ্রামকে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যকর নগরীতে রূপান্তর করব।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম এ গফুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ।
কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো চিফ মোহাম্মদ শাহনওয়াজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও হালদা নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া, কর্ণফুলী নদী গবেষক ও অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন, পরিবেশ সংগঠক ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী মোহাম্মদ ফরিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াসিন চৌধুরী লিটন, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, পরিবেশ সংগঠক সেলিম খান, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও ইয়াকুব হোসেন শাকিলসহ স্থানীয় পরিবেশবাদী নেতৃবৃন্দ।

বক্তারা চট্টগ্রামের কর্ণফুলী নদী ও প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং মেয়রের গ্রিন ও ক্লিন সিটি গড়ার রূপকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এত প্রজেক্ট হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না: মির্জা ফখরুল

কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভলান্টিয়ারের প্রতিষ্ঠা বার্ষিকী

বীরুলিয়া জমিদারবাড়িতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চাই না; সবাই সচেতন হবে এটা চাই: স্বাস্থ্যমন্ত্রী

হযরত কার্গো এলাকার শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

টেগ্গড ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ: মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামকে ‘গ্রিন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
পরবর্তী সংবাদ বীরুলিয়া জমিদারবাড়িতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এত প্রজেক্ট হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ৬, ২০২৬
কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভলান্টিয়ারের প্রতিষ্ঠা বার্ষিকী
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
বীরুলিয়া জমিদারবাড়িতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৬, ২০২৬
চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ লিড জুন ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?