শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজানে প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১ টায় রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ১১০ জন প্রান্তিক কৃষক-কৃষাণী অংশ নেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুম কবিরের সভাপতিত্বে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম।
এছাড়াও এতে প্রশিক্ষক ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম ও সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। অনুষ্ঠানে রাউজান উপজেলা বিভিন্ন কৃষকের উৎপাদিত মৌসুমী ফল, বিভিন্ন কৃষি প্রকল্প, কৃষি উপকরণ, জৈব কীটনাশকের প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া কৃষির সামগ্রিক চিত্রপট নিয়ে একটি প্রদর্শনী তুলে ধরা হয়।


