By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | দুপুর ১:৫৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কবি-সাহিত্যিকদের আধুনিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি: আব্দুল হাই সিকদার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কবি-সাহিত্যিকদের আধুনিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি: আব্দুল হাই সিকদার
কক্সবাজারজনপথজেলা উপজেলাপ্রতিষ্ঠান ও সংগঠনশহর থেকে দূরেসাহিত্য ও সংস্কৃতি

কবি-সাহিত্যিকদের আধুনিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি: আব্দুল হাই সিকদার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/২০ at ১১:২৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

এম জসিম উদ্দিন, কক্সবাজার: দেশের খ্যাতিমান কবি, বাংলা কবিতার বিদগ্ধ স্বর, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক, কথাশিল্পী আব্দুল হাই সিকদার বলেছেন, বাংলা সাহিত্যে আধুনিকতার বীজ রোপিত হয়েছিল ঔপনিবেশিক আমলে, যখন পাশ্চাত্য শিক্ষা ও চিন্তাধারার সঙ্গে বঙ্গীয় মানসের সংঘাত এবং সংমিশ্রণ ঘটে।

অতিতের অভিজ্ঞতার আলোকে জ্ঞান ও প্রযুক্তির সাহায্যে যাচাই—বাছাই করে মঙ্গল এবং কল্যাণের দিকে এগিয়ে যাওয়াই আধুনিকতা। তাই কবি—সাহিত্যিকদের আধুনিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।

১৯ জুন (শুক্রবার) বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত জেলার একমাত্র সাহিত্য সংগঠন কক্সবাজার সাহিত্য একাডেমির রজতজয়ন্তী ও সাহিত্য পুরস্কার প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কক্সবাজার সাহিত্য একাডেমি জেলা শহরে শিল্প—সাহিত্য—সংস্কৃতি লালন, সৃজনশীল প্রকাশনা ও সাহিত্যিক পরিমণ্ডল সৃষ্টির মাধ্যমে বাংলা সাহিত্যে অনন্য অবদান রাখার ভূয়সী প্রশংসা করেন তিনি।

একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, লোক গবেষক, সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে ও একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রাবন্ধিক, গবেষক, সাংবাদিক আজাদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক, শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, লেখক, কলামিস্ট এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর।

ছড়াকার জহির ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক, কথাসাহিত্যিক, গল্পকার সোহেল ইকবাল।

এতে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপনে অংশ নেন, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্ণেল ড. মো. আব্দুর রহিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, কবি আকতার উদ্দিন হেলালি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক জি এ এম আশেক উল্লাহ, কক্সবাজার ডায়াবেটিকস সমিতির সাধারণ এডভোকেট আবদুল কাইয়ুম, একাডেমির সহ সভাপতি, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সম্পাদক আতা উল্লাহ খান।

অনুষ্ঠানের শুরুতে শুক্রবার একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদির মৃত্যুতে ও একাডেমির প্রয়াত সদস্যদের স্মরণ করে এক মিনিট নিরবতা ও তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, কবি, অধ্যাপক দিলওয়ার চৌধুরী পরিচালিত সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত কবি, সাহিত্যিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে, সাহিত্য সংগঠক, প্রাবন্ধিক, কবি অ্যাডভোকেট সুলতান আহমদ (মরণোত্তর), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, কথা সাহিত্যিক, গীতিকার ও কবি ড. শাহেদ ইকবাল, অনুবাদক, প্রবীণ সাংবাদিক, সাহিত্য সংগঠক ও কবি রুহুল কাদের বাবুল, ‘তুরে পুতুলের মত করে সাজিয়ে’ খ্যাত গানের রচয়িতা, গীতিকার ও কবি ড. আবদুল্লাহ আল মামুন, প্রচ্ছদশিল্পী ও কবি খালিদ আহসান (মরণোত্তর), কক্সবাজারের প্রথম নারী কবি ও সংগঠক হাসিনা চৌধুরী লিলি, শিক্ষাবিদ ও কবি ঝিনুক জোবাইদা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক ও কবি ড. মোহাম্মদ আলম চৌধুরী রয়েছেন।

শেষে অনুষ্ঠানে একাডেমির ২৫ বছর পূর্তির কেক কাটা হয়। একাডেমির রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সমুদ্র সংলাপ প্রকাশিত হয়।

এসময় জেলার কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যমোদি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কাপ্তাইয়ে ১শ’ অসহায় পরিবারের পাশে দাঁড়াল ‘পালবার লিং সেন্টার শিশুসদন’

স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস-এ স্যামসাংয়ের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের মৃত্যু

হাম ও হামের উপসর্গ ২৪ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

টেগ্গড কবি-সাহিত্যিকদের আধুনিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি: আব্দুল হাই সিকদার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মরোক্কোর রেকর্ড ভেঙে, তুরস্ককে স্তব্ধ করে প্যারাগুয়ের নতুন ইতিহাস
পরবর্তী সংবাদ কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের মৃত্যু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল তুরস্ক
খেলা জুন ২০, ২০২৬
কাপ্তাইয়ে ১শ’ অসহায় পরিবারের পাশে দাঁড়াল ‘পালবার লিং সেন্টার শিশুসদন’
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২০, ২০২৬
স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস-এ স্যামসাংয়ের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রযুক্তি জুন ২০, ২০২৬
কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের মৃত্যু
খেলা জনপথ বাংলাদেশ জুন ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?