পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদে উদ্যোগে ১৭ ইউনিয়ন নিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার (১৯ জুন) বিকেলে শোভনদন্ডী আরাফা করিম বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।
উক্ত সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহববুর রহমান, মো: ঈসমাইল, বাবর ফারুকী আরফা করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদুল শফি হিরো, মো: গিয়াস উদ্দিন চৌধুরী, হাফেজ আহমদ, সুমন শিকদার মোহাম্মদ সোহেল চৌধুরী, ইউসুফ রশিদী বেলাল, আবদুস ছাত্তার, নাজিম উদ্দিন, মো: তারেক, খোকন মেম্বার, জামাল উদ্দিন, আব্দুস সবুর, আবু জাফর, শোভনদন্ডী শহীদ জিয়া স্মৃতি সংসদের জাহেদুল ইসলাম রাসেল চৌধুরী সিনিয়র যুগ্ম আহবায়ক নাইমুদ্দিন মাসুদ, সদস্য সচিব ফরহাদুল ইসলাম সম্পাদক সহ ১৭ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ ছাড়া ও বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এতে ১-০ গোলে কুসুমপুরা শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে। এতে প্রধান উপস্থিত ছিলেন।
এতে উদ্বোধনী খেলায় শোভনদন্ডী শহীদ জিয়া স্মৃতি সংসদ এর মাধ্যমে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মধ্যে সম্প্রীতি সৃষ্টির আহবান জানিয়ে বলেন,মাদক ও অন্যায় অপরাধ মূলক কাজ থেকে বিরত রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্তি। ক্রীড়ার মাধ্যমে পরস্পর মৈত্রী গড়ে। তিনি পটিয়াকে ক্রীড়া বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম ১২ আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এর আগে পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করা হয়।


