By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | সকাল ১১:২২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে ইরান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে ইরান
খেলা

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে ইরান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ভিএআরে বাতিল হওয়া এক গোল, গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের একের পর এক দুর্দান্ত সেভ এবং বেলজিয়ামের লাল কার্ড; সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের সঙ্গে ০-০ ড্র করেছে ইরান। এই ফলাফলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখলো এশিয়ার প্রতিনিধিরা।

লস অ্যাঞ্জেলসে সোমবার (২২ জুন) বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে রুদ্ধশ্বাস এক লড়াই দেখেছে ফুটবল বিশ্ব। ম্যাচের শুরু থেকেই আক্রমণের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ম্যাক্সিম ডি কুইপারের নেতৃত্বে একের পর এক আক্রমণ চালায় তারা। নবম মিনিটে ডি ব্রুইনার শট এবং পরে লুকাকু-ত্রোসার্ডদের কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ ও রক্ষণভাগ।

তবে বেলজিয়ামের চাপের মধ্যেও পাল্টা আক্রমণে ভয় ধরায় ইরান। ১৪ মিনিটে হোসেইন কানানির শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন থিবো কোর্তোয়া। ২৫ মিনিটে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তের জন্ম দেয় ইরান। এহসান হাজসাফির বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক থেকে বল পেয়ে মেহদি তারেমি নিখুঁত ফিনিশে জালে পাঠান। কিন্তু ভিএআর পর্যালোচনায় সামান্য অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

প্রথমার্ধের বাকি সময়ে বলের দখলে এগিয়ে থাকলেও ইরানের সুসংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি বেলজিয়াম। ৪৪ মিনিটে ডি কুইপারের জোরালো শট বুক দিয়ে ঠেকান বেইরানভান্দ। যোগ করা সময়েও ডি ব্রুইনার ক্রস থেকে লুকাকু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে বেলজিয়াম। ৫০ মিনিটে ডি ব্রুইনার নিখুঁত পাস থেকে সেলেমেকার্সের ভলি সাইডনেটে লাগে। ৫৩ মিনিটে মেহদি তারেমির ঘুরে নেয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে ইরানকে গোলের আনন্দ থেকে বঞ্চিত করেন কোর্তোয়া।

৫৯ মিনিটে ম্যাচের অন্যতম সেরা আক্রমণ গড়ে বেলজিয়াম। ডি ব্রুইনার নিচু ক্রস থেকে প্রথমে নেমাতি ব্লক করেন, পরে কাছ থেকে ডি কুইপারের শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন বেইরানভান্দ। ৬৫ মিনিটে দোদি লুকেবাকিওর বাঁকানো শটও রুখে দেন ইরানি গোলরক্ষক।

ম্যাচের মোড় ঘুরে যায় ৬৮ মিনিটে। গোলরক্ষকের উদ্দেশে দেয়া দুর্বল ব্যাকপাস ধরে এককভাবে এগিয়ে যাচ্ছিলেন তারেমি। তাকে কাঁধ ধরে ফেলে দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন বেলজিয়ামের নাথান এনগয়। ১০ জনের দলে পরিণত হয় ইউরোপীয়রা।

সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে আক্রমণাত্মক পরিবর্তন আনে ইরান। ৮১ মিনিটে সাঈদ এজাতোলাহির দূরপাল্লার শক্তিশালী শট কোর্তোয়া পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলেও ফিরতি বলে কেউ পৌঁছাতে পারেননি।

তবে একজন কম নিয়েও ম্যাচের শেষভাগে বিপজ্জনক ছিল বেলজিয়াম। ৮৬ মিনিটে কাস্তানের নিচু ক্রস থেকে ডি কুইপারের জোরালো শট আবারও অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন বেইরানভান্দ। যোগ করা সময়েও ফার্নান্দেজ-পার্দো ও লুকেবাকিওর প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে আর গোলের দেখা মেলেনি।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। বেলজিয়াম আক্রমণে আধিপত্য দেখালেও ইরানের শৃঙ্খলিত রক্ষণ এবং বেইরানভান্দের বীরত্বপূর্ণ পারফরম্যান্স তাদের মূল্যবান এক পয়েন্ট এনে দেয়। এই ড্রয়ে নকআউট পর্বে ওঠার স্বপ্নও বাঁচিয়ে রাখলো তারেমিরা।

নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ড্র করেছিল ইরান। শেষ ম্যাচে মিশরকে হারাতে পারলে নিশ্চিত পরের রাউন্ডে যাবে তারা। এমনকি ড্র করলেও থাকছে সম্ভাবনা। এর আগে বিশ্বকাপের ছয় আসরে অংশ নিলেও গ্রুপপর্বের বাধা কখনো পেরোতে পারেনি দলটি।

এদিকে অন্য এক পরিসংখ্যানে ইতোমধ্যে নতুন নজির গড়েছে ইরান। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার টানা দুই ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছে তারা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিশ্বকাপে ইতিহাস গড়ল মিশর

বিশ্বকাপে স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

ব্রাজিলের রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

ইতিহাস গড়ল কুরাসাও

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

টেগ্গড গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে ইরান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপে স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে
পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার অঙ্গীকার
জনপথ জাতীয় লিড ২ জুন ২২, ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়ল মিশর
খেলা জুন ২২, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
জনপথ জাতীয় লিড জুন ২২, ২০২৬
গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে ইরান
খেলা জুন ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?