By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:১০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/৩০ at ১:২৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা একটি অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) তদন্তে প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট (এমসি) সময়মতো না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে তদন্তকারী কর্মকর্তা এএসআই অন্তু বড়ুয়ার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুন ঈদগাঁও থানায় অনলাইনে জিডি নং-২১০ দায়ের করেন ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার বাসিন্দা সাবেকুন নাহার নামে এক নারী। জিডিতে তিনি একই এলাকায় বসবাসকারী তার বড় বোনের মেয়ে রেসমি আক্তার, রেসমির স্বামী আয়াত উল্লাহ, বড় বোন রেহেনা আক্তার এবং দুলাভাই ছাবের আহমদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনেন।

অভিযোগটি পাওয়ার পর থানার পক্ষ থেকে নিয়ম অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়। তদন্তের পূর্বানুমতির জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন পাঠানো হয়। পাশাপাশি অভিযোগে উল্লিখিত শারীরিক আঘাতের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ভুক্তভোগীর মেডিকেল সার্টিফিকেট সংগ্রহের জন্য রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবেদনও করা হয় যথানিয়মে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত থেকে তদন্তের অনুমতি দ্রুত পাওয়া গেলেও রামু হাসপাতাল থেকে মেডিকেল সার্টিফিকেট দীর্ঘদিন পাওয়া যায়নি। ফলে তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ আলামত অনুপস্থিত থাকায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে আদালতে দাখিল করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এএসআই অন্তু বড়ুয়া জানান, জিডি তদন্তে বিলম্বের কারণ বাদীকে একাধিকবার জানানো হয়েছিল। প্রয়োজনে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহে সহযোগিতা করার জন্যও তাকে অনুরোধ করা হয়। অন্যথায় সরকারি প্রক্রিয়ায় হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট পাওয়া মাত্র অথবা তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তা সংগ্রহ করে প্রতিবেদন দাখিল করা হবে বলে তাকে অবহিত করা হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তা অন্তুর দাবি, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতে শুরু করেন। এতে তদন্ত কার্যক্রম সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এদিকে, পুলিশ জানায়, পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা অন্তু বড়ুয়া নিজ উদ্যোগে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করেন। প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার পর গত ২৭ জুন ঈদগাঁও থানার নন-এফআইআর নং-২১/২৬ আদালতে দাখিল করা হয়। ফলে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)কে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং অপপ্রচারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

অপরদিকে একই বাদী সাবেকুন নাহারের করা ঈদগাঁও থানার এসডিআর নং-৩৪/২৬-এর আরেকটি অভিযোগ তদন্তে পুলিশ জানায়, অভিযোগটি ছিল পারিবারিক বিরোধকে কেন্দ্র করে। অভিযোগে বাদী তার বাবা, মা ও বড় ভাইয়ের বিরুদ্ধে স্বামীর বিদেশযাত্রা, পাওনা অর্থ এবং হুমকির বিষয় উল্লেখ করেন।

ওই অভিযোগের তদন্তভার পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এএসআই অন্তু বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। উভয় পক্ষের বক্তব্য গ্রহণ, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং পরিস্থিতি পর্যালোচনা শেষে পারিবারিক বিরোধটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে বাদীর স্বামীও দেশে ফিরে আসেন এবং তাৎক্ষণিক বিরোধের অবসান ঘটে।

পুলিশের দাবি, উভয় ঘটনাতেই আইন ও বিধি অনুসরণ করে তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে বিলম্বের পেছনে কোনো গাফিলতি ছিল না; বরং প্রয়োজনীয় মেডিকেল নথি প্রাপ্তির অপেক্ষাই ছিল প্রধান কারণ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

খুটাখালী নয়াপাড়া মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস

টেগ্গড ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ
পরবর্তী সংবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ
জনপথ কৃষি প্রাণ-প্রকৃতি জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?