By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ৯:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঢাকায় আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > ঢাকায় আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
জাতীয়

ঢাকায় আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২১/১২/০১ at ১১:৪৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

টানা ২০ দিন ধরে আন্দোলনের মাথায় বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা এসেছে।

বুধবার (০১ ডিসেম্বর) শুধু ঢাকায় শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে হাফ ভাড়ার এ ঘোষণা দিয়েছে বেসরকারি বাস মালিকরা।

এর আগে সরকারি পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসে সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারি বাসে হাফ ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ)। কিন্তু বেসরকারি বাস মালিকদের হাফ ভাড়া ঘোষণার বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হবে না। ফলে এতে আশ্বস্ত হতে পারছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের দাবি, প্রজ্ঞাপনে অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রজ্ঞাপনের দাবিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শর্ত সাপেক্ষে ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতে উল্যাহ। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে, ঢাকা মহানগরী এলাকার বাইরে কোথাও অর্ধেক ভাড়া নেওয়া হবে না।

হাফ ভাড়ার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মালিক সমিতি। শিক্ষার্থীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ধেক ভাড়ার সুবিধা দেওয়া হবে। সরকারি, সাপ্তাহিক, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় অর্ধেক ভাড়া কার্যকর হবে না।

শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি বাদে বছরে স্কুল-কলেজে ৮৫ দিনের ছুটি থাকে। বছরে ৫২টি শুক্রবার রয়েছে। সেই হিসাবে ৩৬৫ দিনের মধ্যে ১৩৭ দিন স্কুল-কলেজ বন্ধ থাকে। বছরে তিনটি পরীক্ষার জন্য ৩৬ দিন সময় নির্ধারণ করা রয়েছে। সেই সময়ে শ্রেণিভেদে আরও কিছুদিন ছুটি পায় শিক্ষার্থীরা।

তবে, রাজধানীসহ দেশের বড় বড় বেসরকারি স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি থাকে দুই দিন। সেক্ষেত্রে ৮৫ দিনের সরকারি ছুটিসহ তাদের বছরে মোট ছুটি থাকে ১৮৯ দিন। এসব স্কুল-কলেজ ৩৬৫ দিনের মধ্যে খোলা থাকে ১৭৬ দিন।

বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। সেক্ষেত্রে একেক বিশ্ববিদ্যালয়ের ছুটিতে কিছু ভিন্নতা থাকতে পারে। তবে, গড়ে বছরের ৩৬৫ দিনের মধ্যে সাপ্তাহিক ছুটিসহ কমপক্ষে ১৩৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে।

ঢাকার বাইরের শিক্ষার্থীদের ক্ষেত্রে কেন অর্ধেক ভাড়া নেওয়া হবে না জানতে চাইলে এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি অর্ধেক ভাড়া ঢাকা শহরের জন্য প্রযোজ্য। কারণ এটা এখানকার ছাত্র-ছাত্রীরা তাদের দাবির জন্য আন্দোলন করেছিল। ’

প্রজ্ঞাপন জারি না হওয়ার বিষয়ে এনায়েত উল্যাহ বলেন, ‘প্রজ্ঞাপন দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমাদের ঘোষণার পর বিআরটিএ এ বিষয়ে প্রজ্ঞাপন দিতে পারে। ’

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘বেসরকারি খাতের হাফ ভাড়া নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করার সুযোগ নেই। তা ছাড়া পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে মিডিয়ার সামনে অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছে। এটা সবাই জেনেও গেছে। ’

বিআরটিএর এই ব্যাখ্যা কতটা যৌক্তিক জানতে চাইলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘২০১২ সালে প্রতিযোগিতা আইনানুযায়ী, ভোক্তারা যেন অতিরিক্ত দামের শিকার না হন, তা দেখার দায়িত্ব সরকারের। তাই পরিবহন মালিক সমিতিকে তাদের ঘোষণা লিখিতভাবে মন্ত্রণালয়কে দিতে বাধ্য করতে পারে বিআরটিএ। তারপর তারা ব্যবস্থা নিতে পারে। ’

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, ‘দুই মাস পর যে এই ভাড়া কার্যকর থাকবে তার নিশ্চয়তা কী! তাই প্রজ্ঞাপন জারি করতে হবে। আর আমাদের দাবি ছিল, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত হাফ ভাড়া নিতে হবে। শুধু ঢাকায় না, সারা দেশের শিক্ষার্থীদের জন্য আমরা হাফ পাস চাই। ’

এ বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামছুল হক বলেন, অর্ধেক ভাড়া নেওয়ার যে সিদ্ধান্ত এসেছে, সেই ঘোষণা দেওয়ার এখতিয়ার পরিবহন সমিতিকে কে দিয়েছে? বিআরটিএ হচ্ছে কর্তৃপক্ষ। ঘোষণা বিআরটিএ থেকে আসা উচিত।

তিনি বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য আলাদা ভাড়ার তালিকা হতে পারে। বাসে দুই তালিকা ঝোলাতে সমস্যা হলে এক তালিকাতেই ছাত্রদের জন্য আলাদা কলাম করে ভাড়া উল্লেখ করে দিলেই সমস্যা চুকে যায়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘মাতামুহুরী’সহ নতুন পাঁচ উপজেলা ও বগুড়া সিটি করপোরেশন অনুমোদন

বর্তমানে বিএনপি হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ এমপি

অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করা উচিত: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বন্ধ হচ্ছে অবৈধ ব্যাংকিং ব্যবসা!
পরবর্তী সংবাদ কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দেশত্যাগ করার পরিকল্পনা ছিল

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৭, ২০২৬
নাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, ৪২ হাজারে বিক্রি
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৭, ২০২৬
‘মাতামুহুরী’সহ নতুন পাঁচ উপজেলা ও বগুড়া সিটি করপোরেশন অনুমোদন
জনপথ জাতীয় বাংলাদেশ লিড মে ৭, ২০২৬
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রযুক্তি মে ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?