By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১২:৫০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইরান-দ. কোরিয়া কূটনৈতিক চাপান-উতোর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ইরান-দ. কোরিয়া কূটনৈতিক চাপান-উতোর
বিদেশ

ইরান-দ. কোরিয়া কূটনৈতিক চাপান-উতোর

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২০ at ৬:৩১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতের জন্য তেহরানকে ‘শত্রু’ হিসেবে বর্ণনা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল। উত্তর কোরিয়া থেকে যে হুমকি আসছে তার সঙ্গে তুলনা করেছেন তেহরানকে। এতে ক্ষুব্ধ হয়ে দক্ষিণ কোরিয়া এবং ইরান উভয়ে উভয় দেশের রাষ্ট্রদূতদের তলব করেছে। এর মধ্যদিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সোমবার আবুধাবিতে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনী পরিদর্শন করেন। এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতকে দক্ষিণ কোরিয়ার একটি ‘বন্ধুপ্রতিম দেশ’ হিসেবে আখ্যায়িত করেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এরপরই তিনি ইরান নিয়ে সমালোচনা করেন। বলেন, পারমাণবিক অস্ত্রধর উত্তর কোরিয়া থেকে যেরকম হুমকির মুখে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরানের পক্ষ থেকে একই রকম হুমকিতে আছে আমিরাত। ইয়ুন বলেন, সংযুক্ত আরব আমিরাতের শত্রু হলো সবচেয়ে হুমকির দেশ ইরান।

তার এ মন্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানায়। তারা জানায়, ইয়ুনের ‘হস্তক্ষেপমূলক বিবৃতি’ তদন্ত করছে তারা।
এরই মধ্যে বুধবার ইরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী রেজা নাজাফি। তার কাছে ইয়ুনের মন্তব্যের কড়া প্রতিবাদ জানান। এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ইরানের প্রতি সিউল ‘অবন্ধুসুলভ মনোভাব’ দেখাচ্ছে বলে অভিযোগ করেন নাজাফি। এক্ষেত্রে তিনি দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাংকে ইরানের তহবিল জব্দ করার ইস্যুও সামনে আনেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা এসব অর্থের মধ্য থেকে ৭০০ কোটি ডলার ছাড় দিতে সিউলের প্রতি বার বার আহ্বান জানিয়েছে ইরান।
এর জবাবে বৃহস্পতিবার সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ বাদামছি শাবেস্তারিকে তলব করেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট ভাইস পররাষ্ট্রমন্ত্রী চো হিউন-ডং। তার কাছে তিনি সিউলের অবস্থান আরও একবার ব্যাখ্যা করেছেন বলে ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র লিম সু-সুক। তিনি বলেন, আমরা বার বার যেমন ব্যাখ্যা করেছি- সংযুক্ত আরব আমিরাতে আমাদের যেসব সেনা দায়িত্ব পালন করছেন, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ইয়ুন ওই মন্তব্য করেছেন। এ নিয়ে ইরানের পররাষ্ট্র বিষয়ক সম্পর্কের কিছু নেই। বিশেষ করে দক্ষিণ কোরিয়া-ইরান সম্পর্কের সঙ্গে এর সম্পর্ক নেই। ইরানের সঙ্গে আমাদের সরকারের সম্পর্ক অপরিবর্তিত থাকবে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপের তথ্যমতে, সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় এটাই বলেছে যে- সিউল-তেহরান সম্পর্কের ক্ষেত্রে ইয়ুনের মন্তব্য সম্পর্কিত নয়। এ নিয়ে ইরানকে অপ্রয়োজনে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানানো হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বললো রাশিয়া

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির বৈঠক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হলি আর্টিজান হামলা নিয়ে সিনেমা ‘ফারাজ’, মুক্তিতে আপত্তি অবিন্তার মায়ের
পরবর্তী সংবাদ মরুর বুকে মেসি রোনালদোর ৯ গোলের রোমাঞ্চ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৯, ২০২৬
কক্সবাজার জেলা হাইয়েস-জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সেলিম আকবর
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৯, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৯, ২০২৬
মিরসরাইয়ে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার দুই, অটোরিক্সা জব্দ
জনপথ আইন আদালত জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?