শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার খাসঁখালী খাল, কলমপতি খাল, মুখছড়ি খাল, রাউজান খাল, সর্তা খাল. ডাবুয়া খাল, রাউজান খাল, কাগতিয়া খাল, মগদাই খাল, হাতীজেড়া খাল, কেউচিয়া খাল, লাঠিছড়ি খাল, বেরলিয়া খাল, সোনাইর খাল, কালচাইন্দা খাল, কাঠাল ভাঙ্গা খাল, ভোমর ঢালা খাল, ফটিকছড়ি খাল, হরনাথ ছড়া খাল, হৃদ খাল, উভলং খাল, মধু খালী খাল রয়েছে । এ সব খালের সাথে সংযুক্ত রয়েছে প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী । এসব খালের পাড়ে গড়ে উঠেছে ডেইরী ফার্ম, পোল্টি ফার্ম। এছাড়া হালদা নদীর তীরে রাউজানের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ডেইরী ফার্ম ও পোল্টি ফার্ম । ডেইরী ফার্ম ও পোল্ট ফার্মের বিষাক্ত বজ্য প্রতিদিন খাল ও নদীতে ফেলানো হচ্ছে । ডেইরী ফার্ম ও পোল্টি ফার্মের বিষাক্ত বজ্য খাল নদী দিয়ে প্রতিদিন হালদা নদীতে গিয়ে পড়ছে । হালদা নদীর পানির সাথে বিষাক্ত মিশে হালদা নদীর পানি দুষন হয়ে হালদা নদীূর মা মাছ সহ জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে । হালদা নদীর পানি দুষন হয়ে গত কয়েক বৎসরে ৪০টি ডলফিন, মা মাছ মারা যায় । খাল ও নদীতে ডেইরী ফার্ম ও পোল্টি ফামের বিষাক্ত বজ্য ফেলানোর ফলে খাল ও নদীর পানি রাসায়নিক মিশ্রিত হয়ে দুষন হয়ে পড়ায় খাল ও নদী থেকে সেচের মাধ্যমে বোরা ধান ও সব্জি ক্ষেতের দেওয়ায় সব্জি ক্ষেত ও বোরো ধানের চাষাবাদে কৃষকেরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে । রাসায়নিক মিশ্রিত পানি খাল ও নদী থেকে বোরো ধানের ক্ষেত ও সব্জি ক্ষেতে সেচ দেওয়ায় বোরা ধান ও সব্জি ক্ষেতের উৎপাদন ব্যহত হয়ে আসছে বলে সুলতানপুর এলাকার কৃষক আবু তাহের, সুলতানপুর কাজী পাড়ার সেলিম দাবী করেন । রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ড ও চিকদাইির ইউনিয়নের সন্দ্বীপ পাড়া এলাকায় ডাবুয়া খালের পাড়ে কাউসার নামে এক ব্যক্তি গড়ে তোলেছে পোল্টি ফার্ম । কাউসারের পোল্টি ফার্ম এর বজ্য ডাবুয়া খালে ফেলছে প্রতিদিন । এ ব্যাপারে পোল্টি ফার্ম এর মালিক কাউসারের কাছে জানতে চাইলে, কাউসার বলেন আমার জায়গায় আমি আমার পোল্টি র্ফামের বজ্য ফেলছি । রাউজানের বিভিন্ন এলাকায় অর্ধ সহস্রাধিক ডেইরী ফার্ম, সহস্রাধিক পোীল্ট ফার্ম রয়েছে ।
রাউজানের নিউজ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


