By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ টেক্কা দিয়ে বাংলাদেশ এগুচ্ছে এটা অনেকের পছন্দ না: প্রধানমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > টেক্কা দিয়ে বাংলাদেশ এগুচ্ছে এটা অনেকের পছন্দ না: প্রধানমন্ত্রী
জাতীয়লিড

টেক্কা দিয়ে বাংলাদেশ এগুচ্ছে এটা অনেকের পছন্দ না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৪ at ৪:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

দেশ যত দ্রুত এগুবে তত বেশি চক্রান্ত হতে পারে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশকে স্বাধীনতার সময় সমর্থন করেনি, তাদের সঙ্গে টেক্কা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের অগ্রযাত্রাটা পছন্দ করছে না বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ দুঃখের সময়ও আমাদের অর্থনীতির যে হিসেব সেটা অনেক সংস্থা বলছে, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। এর মধ্যেও কিন্তু আমরা প্রায় পাঁচ ধাপ অগ্রগামী হতে পেরেছি। এটাও কিন্তু কম কথা নয়। তবে এটাও মনে রাখবেন, যত বেশি দ্রুত সামনের দিকে এগিয়ে যাবেন তত বেশি চক্রান্ত, ষড়যন্ত্র থাকতে পারে।

শেখ হাসিনা বলেন, অনেকেই তো আছে আমাদের স্বাধীনতা আসুক সেটাই চায়নি। কাজেই আমাদের অগ্রযাত্রাটা অনেকের হয়তো পছন্দ হবে না, যারা আমাদের স্বাধীনতার সময় আমাদের সমর্থন দেয়নি বা মনে করতে পারে তাদের সঙ্গে টেক্কা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

দেশকে এগিয়ে নিতে প্রজাতন্ত্রের কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ যে এগিয়ে যেতে পেরেছে করোনা মহামারির মধ্যেও কিন্তু আমাদের অর্থনীতির চাকা সচল। এজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

নিজেকে জনগণের সেবক দাবি করে টানা তিনবারের সরকার প্রধান বলেন, আমি যখন সরকার গঠন করেছি, সরকার গঠন করে এটাই বলেছি যে আমি জনগণের সেবক; যেটা আমার বাবাও বলেছিলেন। তারই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলেছি আমরা জনগণের সেবক। এখানে ক্ষমতাটা উপভোগ করতে আসেনি, এসেছি দিতে, মানুষের জন্য কিছু করতে।

প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলের বেতন ভাতা প্রায় ১২৩ ভাগ বাড়িয়ে দিয়েছি, গাড়ি কেনার ঋণ, ফ্ল্যাট কেনার ঋণ এগুলোরও ব্যবস্থা আমরা করে দিয়েছি। সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে দিয়েছি। এ কারণে যে আমরা কাজ চাই, জনগণের সেবক হিসেবে কাজ করবেন।

শেখ হাসিনা বলেন, জনগণের পাশে থেকে, জনগণের কাজ করা, জনগণের মুখে একটু হাসি ফোটালে সে কাজের যে স্বীকৃতিটা এ অনুভূতিটা যেন সকলের মনে থাকে। আমি আবারও বলবো আমি কিছু নিতে আসেনি, বাবা মা ভাই সব হারিয়ে আমি শুধু একটা কাজই করতে এসেছি বাংলার জনগণকে দিতে এসেছি, তাদের জীবনমান যেন উন্নত হয় এটাই আমার একমাত্র লক্ষ্য।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বড় প্রকল্প নয়, সামাজিক কর্মসূচিতে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

পুলিশের ভূমিকার ওপর দেশের নিরাপত্তা সবচেয়ে বেশি নির্ভরশীল: প্রধানমন্ত্রী

‘বিশ্বে একই দিনে ঈদ পালনের মতবাদ ধর্ম ও বিজ্ঞানবিরোধী’

বন্ধ চিনিকলগুলো চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী

সরকারের মূলনীতি হলো কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা: কৃষিমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন
পরবর্তী সংবাদ জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?