By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা
বিদেশ

ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা। এর ফলে মেটার অধীনে থাকা দুটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ফেরত পাবেন তিনি। গত মঙ্গলবার এক বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার পরিপ্রেক্ষিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল।

বিবিসির খবরে জানানো হয়েছে, আগামী বছরই প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রে। এর আগে ট্রাম্পের একাউন্ট ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন রিপাবলিকান নেতারা। ট্রাম্প যদিও নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ সক্রিয় আছেন। বুধবার তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, মানুষের প্রিয় প্রেসিডেন্টকে ব্যান করার কারণে ফেসবুক বিলিয়ন বিলিয়ন ডলার হারিয়েছে। এমন ঘটনা আর কোনো প্রেসিডেন্টের সঙ্গে ঘটা উচিত নয়। তবে তিনি ফেসবুকে আবার ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

২০২১ সালে ট্রুথ সোশ্যাল চালু করেন ট্রাম্প। তবে গত দুই বছরেও খুব বেশি মানুষ এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত হননি।
ফেসবুকের যেখানে প্রায় তিন বিলিয়ন একাউন্ট আছে, সেখানে ট্রুথ সোশ্যালের আছে ৫০ লাখের মতো। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প যদি এখন ট্রুথ সোশ্যাল ব্যবহার বন্ধ করে দেন তাহলে প্লাটফর্মটি হয়ত টিকে থাকতে পারবে না।
তবে ট্রাম্প ফিরুক বা না ফিরুক ফেসবুকের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়া জায়ান্টটির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। নিক ক্লেগ বলেছেন, আমরা আগামী সপ্তাহে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করব। রাজনীতিবিদরা কি বলেন তা জনগণের শোনার সুযোগ থাকা উচিৎ। ট্রাম্পের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তা ছিল নজিরবিহীন এক সময়ের প্রেক্ষিতে নেয়া সিদ্ধান্ত। তবে তিনি এখন আর জনগণের নিরাপত্তার জন্য ঝুঁকি নন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ই জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তার সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর এক দিন পরে ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করে। তার অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়েছিল। টুইটারে তার ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। ইলন মাস্ক টুইটার কেনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হয়। তবে ট্রাম্প এখনও টুইটারে ফিরেন নি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বললো রাশিয়া

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জলবায়ু-বাস্তুচ্যুতিতে বাড়ছে মানবপাচার
পরবর্তী সংবাদ ভারতে আটা-ময়দার দাম ১০ বছরের মধ্যে সর্বোচ্চ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?