By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৯:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ এবার ঢাকায় পদযাত্রা কর্মসূচি বিএনপি’র
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > এবার ঢাকায় পদযাত্রা কর্মসূচি বিএনপি’র
রাজনীতি

এবার ঢাকায় পদযাত্রা কর্মসূচি বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৭ at ৫:১৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনাদের যুগপৎ আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে। যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ঠা ফেব্রুয়ারি দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করবে বিরোধী দলগুলো। এর আগে ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করতে চায় বিএনপি। এরই মধ্যে পদযাত্রার দিনক্ষণ ও স্থান নির্ধারণ করেছে দলটি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচি পালন করবে বলে জানান দলটির মহাসচিব। ২৮শে জানুয়ারি মহানগর উত্তর বিএনপি ঢাকার বাড্ডা এলাকা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত এবং ৩১শে জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড় হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত পদযাত্রা করবে। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০শে জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১লা ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা বেলা দু’টায় শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মির্জা ফখরুল। ঢাকার এই পদযাত্রা সফল করতে বিএনপি মহাসচিব দলটির কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে এ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দলটির একাধিক নেতা বলেন, পদযাত্রা সফল করতে আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। শান্তিপূর্ণ পদযাত্রায় ব্যাপক জনসমাগম হবে। বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি আরও বেগবান হবে। তিনি বলেন, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে, হাইকোর্টের রায় খারিজ করে নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। নির্যাতন, নিপীড়ন ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে এই সরকার। তিনি আরও বলেন, বিএনপি’র আন্দোলন নিয়ে আওয়ামী লীগ নেতারা যাই বলুক, তাদের কথার উত্তর দিতে রুচিতে আটকায়, তাদের ও সরকারের বক্তব্যের জবাব দেয়া হবে রাজপথে। যারা দিনের ভোট রাতে করে যারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দেয়, তাদের মুখে বিএনপি’র নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলন নিয়ে কথা বলা মানায় না। তারা লজ্জা-শরমহীন। পদযাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এ কর্মসূচি পালন করবে। তবে যুগপৎভাবে আমরা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবো, আলোচনা করে তারা যদি থাকতে চায় কর্মসূচিতে তারাও থাকবে। দলের অন্য অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও কর্মসূচিতে মাঠে নামবে। ৪ঠা ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান, মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুর সালাম আজাদ ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পুলিশের ভূমিকার ওপর দেশের নিরাপত্তা সবচেয়ে বেশি নির্ভরশীল: প্রধানমন্ত্রী

‘সংগঠনের প্রতিটি সদস্যই একটি চলমান দাওয়াত’

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘গণভোটের রায় বাস্তবায়নে সরকার ছলচাতুরী করলে, কঠোর আন্দোলনের হুশিয়ারি’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ যে কারণে এখনো খেলে যাচ্ছেন মাশরাফি
পরবর্তী সংবাদ দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে: মঞ্জুর এলাহী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?