By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৯:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আর একজন রোহিঙ্গাও নেবো না: পররাষ্ট্রমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > আর একজন রোহিঙ্গাও নেবো না: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আর একজন রোহিঙ্গাও নেবো না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৭ at ৫:২১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

রোহিঙ্গা ইস্যুতে প্রত্যাবাসন কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও গ্রহণ করবে না। গতকাল ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেয়ার পর বান্দরবান সীমান্তে সমপ্রতি কয়েক ডজন রোহিঙ্গার অনুপ্রবেশ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুব জটিল সময়। আমাদের পলিসি হচ্ছে আর একটা রোহিঙ্গাকেও আমরা নেব না। কিন্তু আমরা তো ওদেরকে মারতে পারি না। পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা মিয়ানমার সরকারকে বলেছি, তোমরা তোমাদের লোকগুলো একটাও পাঠাবা না। কিন্তু তাদেরও ক্ষমতার বাইরে, কারণ ওখানে সংঘাত হচ্ছে। বাড়িঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে, সেজন্য ভয়ে পালিয়ে আসছে। অপর এক প্রশ্নে মোমেন বলেন, সমাধান আমি এখনো জানি না। আমাদের অগ্রাধিকার হচ্ছে, তারা তাদের জন্মভূমে ফিরে যাবে।

এটা আমাদের এক নম্বর অগ্রাধিকার, তাদের প্রত্যাবাসন করতে হবে। মিয়ানমারও বলেছে, তারা লোকগুলোকে নিয়ে যাবে। কিন্তু ৬ বছর চলছে, একটা লোকও যায় নাই। তাদের মধ্যে আন্তরিকতার অভাব। তবে, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে কোনো সমাধান নাই। অবৈধভাবে বিদেশ যাওয়া ঠেকানোর জন্য সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন বলেও জানান একে আব্দুল মোমেন। বলেন, আমরা বলেছি, অবৈধভাবে অনেক লোক বিদেশে যায় এবং এরা বড় নির্যাতনের শিকার হয়। আমরা চাই না, কেউ নির্যাতনের শিকার হোক। অবৈধদের জন্য লোকাল এজেন্সি কাজ করে, ডিসিরা যদি বিভিন্ন মিটিংয়ে অবৈধভাবে না যাওয়ার জন্য পরামর্শ দেন, অবৈধভাবে টাকা-পয়সা দিয়ে গিয়ে নির্যাতনের শিকার হবে না।
বিদেশে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টিতে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা বলেছি, আমরা নতুন মার্কেট ওপেন করেছি। আমরা লিবিয়াতে বৈধভাবে লোক পাঠাচ্ছি, অনেকে যাচ্ছে। রোমানিয়া ৩০ হাজার ভিসা দিয়েছে, এগুলো যেন সহজ হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। মোমেন বলেন, বিদেশে অবস্থানরতদের পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে তথ্য সংগ্রহে সহযোগিতার আহ্বানও ডিসিদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট ইস্যু করে না। আমরা বিদেশে পাসপোর্টের তথ্য সংগ্রহ করে থাকি। লোকালি এটা পাসপোর্ট অফিস করে। কিন্তু ওখানে অনেক সময় দীর্ঘায়িত হয়। তার ফলে প্রবাসীদের যথেষ্ট অসুবিধা হয়। ডিসিরা বিষয়টা দেখভাল করলে ভালো হয়। প্রবাসীদের বাড়িঘর যাতে দখল না হয়, সেটা নিয়ে ডিসিদের কাজ করতে বলার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক সময় প্রবাসীদের বাড়িঘর বেদখল হওয়ার পর আমাদের বদনাম হয়। অনেক সময় প্রবাসী যখন তার বাড়ি উদ্ধার করতে আসে, তখন মিথ্যা কেইস দিয়ে জেলে দেয়া হয়। ডিসিরা একটু সজাগ থাকলে এগুলো কমবে। বিদেশিদের আকর্ষণে পর্যটন এলাকার পরিবেশ নিশ্চিতের বিষয়ে ডিসিদের তাগিদ দেয়ার কথা তুলে ধরে মোমেন বলেন, অত্যাধুনিক নগরী বা পর্যটন নগরীতে যখন পর্যটকরা যায়, অনেক সময় সমস্যা হয়, ওখানে সিকিউরিটির সমস্যা। ওখানে লোকজন তাদের পিছে লেগে থাকে। আর অনেক সময় ওয়াশরুমের অভাব থাকে। ডিসি সাহেবরা ইচ্ছা করলে স্থানীয়দের নিয়ে উদ্যোগ নিতে পারেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপও হতে পারে। স্থানীয়ভাবে কোনো বিশেষ উদ্যোগ যদি বিদেশের মাটিতে উপস্থাপন করার মতো হয়, সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর জন্য ডিসিদের নির্দেশনা দেয়ার কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ডিসি সম্মেলন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বড় প্রকল্প নয়, সামাজিক কর্মসূচিতে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

পুলিশের ভূমিকার ওপর দেশের নিরাপত্তা সবচেয়ে বেশি নির্ভরশীল: প্রধানমন্ত্রী

‘বিশ্বে একই দিনে ঈদ পালনের মতবাদ ধর্ম ও বিজ্ঞানবিরোধী’

বন্ধ চিনিকলগুলো চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী

সরকারের মূলনীতি হলো কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা: কৃষিমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে: মঞ্জুর এলাহী
পরবর্তী সংবাদ টানা ৭ দিন বায়ু দূষণের শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?