By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ১১:৪০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চাঁপাইনবাবগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থকের হোটেলে হামলা, ভাঙচুর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > চাঁপাইনবাবগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থকের হোটেলে হামলা, ভাঙচুর
জনপথ

চাঁপাইনবাবগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থকের হোটেলে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/০২ at ১:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হোটেলে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হোটেলের ফ্রিজ, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে। বুধবার রাত ৯টার দিকে সংসদ উপনির্বাচনের ফলাফল ঘোষনার পরপরই দেবিনগর ইউনিয়নের ধুলাউড়ি হাটে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দেবিনগর ইউনিয়নের হাবিবুর রহমান এ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের হয়ে কাজ করেছেন। রাত ৯টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ জয়লাভের খবর পেয়ে দেশীয় অস্ত্র ও লাঠি-লাগদা নিয়ে তার হোটেলে ভাঙচুর শুরু করে নৌকা প্রতীকের সমর্থকরা। তাদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে আছেন হাবিবুর রহমান।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, উপনির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের আপেল প্রতীকের পক্ষে কাজ করেছেন। এই অপরাধে দেবিনগর ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের নির্দেশে তার লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে হোটেলের তালা ভেঙে ভাঙচুর ও লুটপাট করেছে। ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

নৌকার সমর্থকদের হুমকির কারণে তিনি, তার ছেলে ইউসুফ, ভাতিজা শহিদুল, সেন্টু, হযরত ও মোশাররফ বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে আছেন। আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে লাভ হবেনা, পুলিশ কোন ব্যবস্থা নিবে না এ জন্য কোন অভিযোগ করবেন না বলে জানান তিনি।
হাবিবুর রহমানের ছেলে ইউসুফ বলেন, আমার বাবা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করছিলেন। এ জন্য ভোটের আগের দিন আমাদের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে নৌকা প্রতীকের লোকজন। স্থানীয়দের কারণে আমাদের বাড়ি রক্ষা হয়। ভোটের দিন আমাদের ভোটকেন্দ্রেও ঢুকতে দেয়নি তারা। বুধবার রাতে নৌকা প্রতীক পাশ করার পর আমাদের হোটেলে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে ইউপি চেয়ারম্যান হাফিজের লোকজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইল ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, নৌকা প্রতীকের জয়লাভের পর মিছিল বের হয়। মিছিল থেকে বিচ্ছিন্নভাবে কিছু লোকজন তার হোটেলে হামলা ভাঙচুর করেছে। হাবিবুর স্বতন্ত্র প্রার্থীর আপেল প্রতীকের পক্ষে নেতৃত্ব দিয়েছিল। এই রাগ থেকে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে। তবে তারা কেন বাড়ি থেকে পালিয়ে আছেন জানিনা, তাদের হুমকি-ধামকি দেয়া হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান, দেবিনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের হোটেলে হামলা, ভাংচুরের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর

সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন

বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিঁয়াজবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ স্পেনের নতুন কোচের বিবেচনায় আছেন রামোস
পরবর্তী সংবাদ রিজার্ভ থেকে রেকর্ড ৯২০ কোটি ডলার বিক্রি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?