By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | সকাল ৮:১৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইবিতে র‌্যাগিং কাণ্ড, সিসিটিভি ফুটেজ উদ্ধার নিয়ে ধূম্রজাল!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শিক্ষা > ইবিতে র‌্যাগিং কাণ্ড, সিসিটিভি ফুটেজ উদ্ধার নিয়ে ধূম্রজাল!
শিক্ষা

ইবিতে র‌্যাগিং কাণ্ড, সিসিটিভি ফুটেজ উদ্ধার নিয়ে ধূম্রজাল!

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২০ at ৫:৩২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে এক ছাত্রী নির্যাতনের ঘটনার দেশব্যাপী তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় ১৮ই ফেব্রয়ারি তদন্ত কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির ডাকে শনিবার ক্যাম্পাসে আসেন ভুক্তভোগী ছাত্রী ফুলপরি। প্রায় চার ঘণ্টাব্যাপী সে রাতে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা শুনেন উভয় তদন্ত কমিটি। এছাড়া ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্তের স্বার্থে ২০শে ফেব্রুয়ারি অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীকে ক্যাম্পাসে ডেকেছে কর্তৃপক্ষ। সকাল ১০টায় তারা ক্যাম্পাসে আসবেন বলে জানিয়েছে সূত্র।

এদিকে নির্যাতনের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও সিসিটিভি ফুটেজ উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। মনিটর সচল থাকলেও বায়োসের ব্যাটারী নষ্ট হওয়ায় ফুটেজ আছে কি না তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে তদন্ত কমিটির আহ্বায়ক হল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চান। শনিবার ফুটেজ উদ্ধার করতে গিয়ে বিপাকে পড়েন কর্তৃপক্ষ।

পরে তারা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের দুই টেকনিশিয়ানের শরণাপন্ন হন। তারাও ফুটেজ উদ্ধারে সক্ষম হয়নি। সিসিটিভি দেখতে গিয়ে ফুটেজে ১৯৭০ সালের সময় দেখা যায়। বায়োসের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় ফুটেজে এতো পুরাতন সময় দেখা গেছে।
রবিবার (১৯শে ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এরকম প্রত্যেকটা ডিভাইসে সাধারণত এক ধরনের বায়োসের ব্যাটারি লাগানো থাকে। যন্ত্রটি বন্ধ রাখার পরও যেন টাইমিংটা ঠিক থাকে সেজন্য এই ব্যাটারি লাগানো হয়। সিসি ক্যামেরা ও এর যন্ত্রপাতি হল কর্তৃপক্ষ নিজেরাই ইনস্টল করেছিলো। কবে বায়োসের ব্যাটারি নষ্ট হয়েছে তা হয়তো তারা বুঝতে পারেনি। কারণ এই ব্যাটারি নষ্ট থাকলেও মনিটরে সিসি ফুটেজ দেখা যায়। তিনি আরও বলেন, ওই ব্যাটারির মাধ্যমে সিসি ফুটেজে তারিখ ও সময় দেখা যায়। সেটি নষ্ট থাকায় ইনিশিয়াল ডেট এ চলে গেছে। ফুটেজ হার্ডডিস্কে থাকার কথা। সেখান থেকে আমরা ফুটেজ রিকভারি করার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ওই রাতে আসলে কি ঘটেছিলো সেই তথ্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিলো। হল কর্তৃপক্ষ তা সরবরাহ করতে পারেনি। তারা কিছুদিন সময় নিয়েছে। ফুটেজ আমাদের তদন্তের জন্য সহায়ক হবে বলে মনে করছি।

দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, হলের প্রধান ফটক, অফিস ও করিডোরসহ মোট ১২টি সিসি ক্যামেরা লাগানো আছে। টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা এখনো ফুটেজ সংগ্রহ করতে পারিনি। হার্ডডিস্কে সমস্যা হওয়ায় ফুটেজ দেখা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলকে দায়িত্ব দেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে সব পাওয়া যাবে বলে আশা রাখছি। হলের সিসিটিভি কারা দেখভাল করে জানতে চাইলে হল প্রভোস্ট বলেন, এগুলোও আমরাই দেখি। তবে আমরা তো এসবে অতটা দক্ষ না। এজন্য মাঝেমধ্যে আইসিটি সেলের কাছে শরণাপন্ন হতে হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

চবি ডে-কেয়ার সেন্টারের ফি অর্ধেক হওয়ায় স্বস্তিতে মা শিক্ষার্থীরা

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দেড় কোটি টাকার স্বর্ণ ছিনতাই, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
পরবর্তী সংবাদ বিশ্বের ধনী তালিকায় আদানি নেমে গেলেন ২৪ নম্বরে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিনি পিকআপ জব্দ, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৮, ২০২৬
অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ২৮, ২০২৬
এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?