By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | রাত ৪:২৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ধর্মীয় পরিচয় নিয়ে বিবাদ, ২৪ দিন চমেক হিমাগারে মরদেহ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ধর্মীয় পরিচয় নিয়ে বিবাদ, ২৪ দিন চমেক হিমাগারে মরদেহ
কক্সবাজার

ধর্মীয় পরিচয় নিয়ে বিবাদ, ২৪ দিন চমেক হিমাগারে মরদেহ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২০ at ৪:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ২৯ জানুয়ারি তেলবাহী লরিচাপায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ২৯ বছর বয়সী এক যুবকের। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।

নিহত সেই যুবক হিন্দু না মুসলিম এ নিয়ে বাধে দ্বন্দ্ব। তাকে সৎকার করা হবে নাকি কবর দেওয়া হবে এ বিবাদে চমেক মর্গে মরদেহ পড়ে আছে ২৪ দিন।

এর আগে ৩০ জানুয়ারি পটিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ ধর্ম শনাক্ত না হওয়া পর্যন্ত মরদেহ চমেক হাসপাতালের হিমাগারে রাখার নির্দেশ দেন।

নিহত যুবকের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে- রতন দাস সনাতন ধর্মের অনুসারী। তাই হিন্দু ধর্মের নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করতে চায় তারা। কিন্তু তার সহপাঠীদের দাবি, রতন ২০২০ সালের ১৭ নভেম্বর চট্টগ্রামের লালখান বাজার এলাকার একটি মাদরাসায় মাওলানা হারুন এজাহারের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এর পর থেকে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন ও ইসলাম ধর্মের সব নিয়ম-কানুন মেনে চলতেন। তাই মুসলিম হিসেবে তার মরদেহ দাফন করতে আগ্রহী সহপাঠীরা।

জানা গেছে, ওই যুবকের নাম রতন দাস (২৯)। বাড়ি মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী গ্রামে। তার বাবার নাম মনো দাস ও মায়ের নাম সন্ধ্যা রানী দাস। রতন বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় মাকে নিয়ে নগরের আগ্রাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

হলফনামার বিষয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, নিহত যুবক ২০২০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জুডিশিয়াল স্ট্যাম্পে নাম পরিবর্তন করে আহমাদ হয়েছে। যার নোটারি নম্বর- ১১০৫৪৪। ইসলাম ধর্ম গ্রহণ করার ছবিও রয়েছে। হলফনামামূলে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পাদন করেছি।

নিহত যুবকের শিক্ষক ক্বারী মোহাম্মদ আকরম হোসেন বলেন, আমার কাছে তার সহপাঠীরা নিয়ে এসেছিলেন। আমি তাকে কুরআন ও ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছি। সে নিয়মিত ইসলাম হুকুম আহকাম মেনে চলতো। সে যে মুসলিম বিষয়টি আদালতে প্রমাণ করতে আমরা সব কাগজপত্র সংগ্রহ করেছি। দুই-একদিনের মধ্যে আমরা আদালতে উপস্থাপন করবো।

নিহতের মা সন্ধ্যা রাণী দাস বলেন, ‘রতন আমার নাড়ি ছেঁড়া সন্তান। দশ মাস এই জঠরে ধরেছি। আমার ছেলে মুসলমান হয়নি। যে হলফনামা দেখানো হচ্ছে সেটি ভুয়া। ছেলে আমার সঙ্গে থাকতো। সনাতন ধর্মের সবকিছু পালন করতো। কেউ যদি হাজারো ডকুমেন্ট উপস্থাপন করে সেটি আমার কাছে ভিত্তিহীন। পৃথিবীর এমন কোনো আইন নেই- মায়ের কাছ থেকে তার ছেলেকে আলাদা করার। আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি, আমার ছেলের মরদেহ আমার কাছেই ফিরিয়ে দিবেন’।

মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, আদালতের নির্দেশে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। বিজ্ঞ আদালত মার্চের নির্দিষ্ট তারিখের মধ্যে নিহত যুবকের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়ে সব খবরাখবর নিয়ে ডকুমেন্টসসহ উপস্থাপন করতে বলেছেন। তদন্তের কাজ শেষ পর্যায়ে। সব ডকুমেন্টসসহ শিগগিরই আদালতে উপস্থাপন করবো। আদালতের রায় যার পক্ষে যাবে, তিনিই মরদেহ নিয়ে যাবেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিনি পিকআপ জব্দ, আটক ২

ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

রাঙামাটি থেকে ভারতে পাচারকালে বিপুলপরিমাণ সার জব্দ

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মিতু হত্যা মামলায় চার্জগঠন পিছিয়েছে
পরবর্তী সংবাদ হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিনি পিকআপ জব্দ, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৮, ২০২৬
অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ২৮, ২০২৬
এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?