By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | ভোর ৫:৪৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ দুই মাসে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ভার ৪ জনের কাঁধে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > দুই মাসে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ভার ৪ জনের কাঁধে
আমাদের চট্টগ্রাম

দুই মাসে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ভার ৪ জনের কাঁধে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৩ at ১২:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ভারপ্রাপ্ত ভারাক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্যতম গুরুত্বপূর্ণ পদ ‘রেজিস্ট্রার’। দীর্ঘ ২৮ বছর এ পদে স্থায়ী কোনও নিয়োগ দেওয়া হয়নি।

তাই চবিতে এ পদের প্রচলিত নাম হয়ে গেছে ‘ভারপ্রাপ্ত রেজিস্ট্রার’।
ভারপ্রাপ্তের ভার সামাল দিতে হিমসিম খাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত দুই মাসে গুরুত্বপূর্ণ এ পদে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন ৪ জন।
এই রেজিস্ট্রার পদ নিয়ে কাড়াকাড়িও কম হয়নি। কর্মচারী-কর্মকর্তারা চান, রেজিস্ট্রারের দায়িত্ব পালন করুক কর্মকর্তাদের মধ্য থেকে কেউ একজন। অপরদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় শিক্ষকদের মধ্য থেকে কাওকে রেজিস্ট্রারের দায়িত্ব দিতে।

বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তাদের মতে, স্থায়ী রেজিস্ট্রার নিয়োগ না দেওয়ার পেছনে অন্যতম একটি কারণ হলো- নিজেদের এজেন্ডা বাস্তবায়ন সহজ করা। আরেকটু ভেঙে বললে- নিজেদের পছন্দসই কেউ রেজিস্ট্রারের দায়িত্বে থাকলে সহজেই অনুমোদন করানো যায় অনেক কিছু। আবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার যদি নিজেদের নিয়ন্ত্রণের বাইরে যান, তাহলে ভারপ্রাপ্তের অজুহাতে যেকোনও সময় রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে দেওয়াটাও সহজ।

চলতি বছরের ২ জানুয়ারি কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে চারদিনের ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান। সে সময় রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে বিষয়টি আড়ালে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদত্যাগ পত্র ঝুলিয়ে রাখলেও ছুটিতে যাওয়ার পর আর এ পদে যোগদান না করায় রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় অধ্যাপক এসএম মনিরুল হাসানকে।

এরপর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন অ্যাস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী। কিছুদিন পরেই শোনা যায়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কেএম নূর আহমদকে চুক্তিভিত্তিক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন কেএম নূর আহমদ। রেজিস্ট্রার দফতরের কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ২০২০ সালের ৩০ জুন অবসরে যান তিনি। তবে ২০২২ সালের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় কাউন্সিল শাখায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তাঁকে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে কেএম নূর আহমদ ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন শুরু করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কাজে কেএম নূর আহমদ এবং সম্প্রতি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করা মাহবুব হারুন চৌধুরী কক্সবাজার অবস্থান করায় গত ২০, ২১ এবং ২২ ফেব্রুয়ারি তিনদিন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন রেজিস্ট্রার দফতরের শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

মো. হাছান মিয়া বলেন, রেজিস্ট্রার কোনও কারণে অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠতার ভিত্তিতে মাহবুব হারুন চৌধুরী ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ এবং মাহবুব হারুন চৌধুরী দু’জনই বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় গত তিনদিন আমাকে এ দায়িত্ব পালন করতে হয়েছে।

তবে রেজিস্ট্রার পদটি ভারপ্রাপ্ত দিয়ে পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেছেন ১৭ জন। এর মধ্যে ১৪ জনই ভারপ্রাপ্ত। সর্বশেষ পূর্ণকালীন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুর রশিদ। ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে তিনি অবসরে যাওয়ার পর গত ২৮ বছর ধরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ পদ।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের মুখে ২ জানুয়ারি ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান। পরে তিনি পদত্যাগ করেন রেজিস্ট্রার পদ থেকে।

আন্দোলনের অংশ হিসেবে গত ০১ ফেব্রুয়ারি মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন কর্মকর্তারা। এসময় রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থাকা নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সবাইকে অবাক করে গত ১৩ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে আনা হয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কেএম নূর আহমদকে।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত অবসরে যাওয়ার পর এই প্রথম চুক্তিভিত্তিক কাওকে এনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা ও সুশাসনের পরিপন্থী।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিল্ডিং কোড মানতে সিডিএ’র তদারকি বাড়ানোর তাগিদ
পরবর্তী সংবাদ ‘বঙ্গবন্ধু’ নাম আজ সর্বজনীন ও বিশ্বব‍্যাপী সমাদৃত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?