By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ১২:৫২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ লিভারে অতিরিক্ত চর্বি ও ফ্যাট হলে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > স্বাস্থ‍্য > লিভারে অতিরিক্ত চর্বি ও ফ্যাট হলে
স্বাস্থ‍্য

লিভারে অতিরিক্ত চর্বি ও ফ্যাট হলে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৪ at ৬:২৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

লিভার বা যকৃতে অতিরিক্ত চর্বি হলে সেটিকে সাধারণ ভাষায় ফ্যাটি লিভার বলা হয়। দেখা যায় যাদের ওজন বেশি, ডায়াবেটিস আছে তাদের এই রোগ হওয়ার আশঙ্কা বেশি। সমস্যা হলো লিভারে যখন চর্বি জমে তখন এর কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এর কারণে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের মতো রোগ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রোগটি সম্পর্কে সচেতন জরুরি এবং লিভারে যাতে অতিরিক্ত চর্বি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

ফ্যাটি লিভারের প্রকারভেদ: ফ্যাটি লিভারকে সাধারণত দু’ভাগে ভাগ করা হয়। ১. অ্যালকোহলিক (মদ্যপানজনিত) ফ্যাটি লিভার রোগ ও ২. নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ (মদ্যপানজনিত নয় এমন কারণে ফ্যাটি লিভার রোগ)।

চর্বি জমার কারণসমূহ: শরীরের অতিরিক্ত ওজন, রক্তে চর্বির আধিক্য, ডায়াবেটিস, ইনসুলিন কার্যকরহীনতা বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিক ইত্যাদি। কায়িক পরিশ্রম বা ব্যায়ামবিহীন আরামদায়ক জীবনযাপন এবং অনিয়ন্ত্রিত অতিরিক্ত খাদ্যাভ্যাস। এ ছাড়া লিভারে চর্বির অন্য গুরুত্বপূর্ণ কারণগুলো হলো- মদ্যপান, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি। উইল্সন ডিজিজ, অনেক দিন ধরে উপবাস, হরমোনজনিত রোগ- হাইপোথাইরয়েডিজম, হাইপোপিটুইটারিজম, কিছু ওষুধ যেমন- এমিয়োডেরন, স্টেরয়েড, মেথোট্রেক্সেট, টেমোক্সিফেন, ভেলপ্রোয়েট ইত্যাদি। রোগটি যেভাবে ধাবিত হয় লিভারে চর্বি (Steatosis) >কোষসমূহে চর্বিজনিত প্রদাহ (Steatoepatitis)>ক্রমবর্ধমান লিভারে ফাইব্রোসিস>লিভার সিরোসিস>লিভার ক্যান্সার।

লক্ষণসমূহ প্রথমে বেশির ভাগ রোগীই লক্ষণ বা উপসর্গহীন থাকে। লিভার ফাংশন টেস্টে অস্বাভাবিকতা বা লিভার সাইজ বড় হওয়া বা অন্য রোগের জন্য পরীক্ষা করার সময়ে বিশেষত আলট্রাসনোগ্রাফির মাধ্যমে রোগটি ধরা পড়ে। পেটের ডান দিকে উপরি অংশে ভার ভার বা হালকা ব্যথা হতে পারে বা শারীরিক দুর্বলতা দেখা দেয়।
ফ্যাটি লিভার আক্রান্ত ব্যক্তির পরীক্ষাগুলো: ১. রক্ত পরীক্ষা ২. আলট্রাসনোগগ্রাফি ৩. সিটিস্ক্যান ৪. ফাইব্রোস্ক্যান লিভার ৫. লিভার বায়োপসি।

চিকিৎসা: ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় দু’টি দিক থাকে যেমন- ১. লিভার রোগের চিকিৎসা ২. রোগটির সন্নিবেশিত অবস্থানগুলো নির্ণয় ও চিকিৎসা, যেমন- শরীরের স্থূলতা, চর্বির আধিক্য, ডায়াবেটিস ইনসুলিন অকার্যকর, কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিসমূহ ইত্যাদি।

প্রতিরোধে করণীয়: শরীরের ওজন কমানো, দৈনন্দিন ব্যায়াম ও সঙ্গে ক্যালরিযুক্ত আঁশসমৃদ্ধ খাবার খাওয়া। শরীরের ওজন স্বাভাবিক রাখতে সচেষ্ট হতে হবে। শরীরের ৫-১০% ওজন কমালে লিভারের চর্বি ও চর্বিজনিত প্রদাহ যথেষ্ট পরিমাণে কমে এবং লিভারের এনজাইমগুলো স্বাভাবিক হয়। তবে অতি দ্রুত শরীরের ওজন কমানো ঠিক নয়। খেতে হবে সবুজ শাকসবজি, ফলমূল, ইত্যাদি। উচ্চ শর্করা বা চর্বিসমৃদ্ধ খাবার যেমন- ঘি, মাখন, পনির, লাল মাংস, মাছের ডিম, বড় মাছের মাথা বর্জনীয়। এতে শরীরের পরিপাক সঠিক হয় এবং ওজন ঠিক রাখতে সহায়তা করে। একবারে নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে হবে ও মদ্যপান ত্যাগ করতে হবে। ফাস্টফুড, কার্বোনেটেড চর্বি বা শর্করা সমৃদ্ধ ড্রিংকস, চকোলেট খাওয়া যাবে না। নিয়মিত ব্যায়াম ও রোজ ঘণ্টাখানেক ঘাম ঝরিয়ে হাঁটাচলা করতে হবে। ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। চিকিৎসকরা যেসব ওষুধের পরামর্শ দিয়ে থাকেন রোগের ধরন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে নিম্নলিখিত ওষুধ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয় যেমন ভিটামিন-ই, ওমেগা-৩ ফ্যাটি এসিড ইত্যাদি।

লেখক: অধ্যাপক ও ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক পরামর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
চেম্বার: ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, মিরপুর রোড, ধানম-ি, ঢাকা। হটলাইন-১০৬০৬

আপনি এটিও পছন্দ করতে পারেন

আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে

আলীকদমে টিকাদান ক্যাম্পিং শুরু

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

বান্দরবানে হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু

স্বাস্থ্যসেবা অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না: পার্বত্য মন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফারিণের সুখবর
পরবর্তী সংবাদ শুক্রপৃষ্ঠের তাপমাত্রায় মানুষ গললেও গলবে না যে ব্যাটারি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঐতিহাসিক মে দিবস আজ
লিড ৩ মে ১, ২০২৬
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে
জনপথ স্বাস্থ‍্য এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের সঙ্গে চুক্তি: ১৪ উড়োজাহাজ কিনছে বিমান
লিড ৩ জাতীয় এপ্রিল ৩০, ২০২৬
দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা
লিড ২ আমাদের চট্টগ্রাম এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?