By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিগত বছরের তুলনায় শিশু নির্যাতন বেড়েছে দ্বিগুণ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বিগত বছরের তুলনায় শিশু নির্যাতন বেড়েছে দ্বিগুণ
আমাদের চট্টগ্রাম

বিগত বছরের তুলনায় শিশু নির্যাতন বেড়েছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৫ at ১২:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সিএমপি’র ১৬ থানা এলাকায় শিশু নির্যাতন বেড়েছে। ২০২১ সালের চেয়ে ২০২২ সালে শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে দ্বিগুণ।

২০২২ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক প্রতিবেদনে শিশু নির্যাতনের এ তথ্য উঠে এসেছে। এছাড়া চট্টগ্রাম জেলার ১৮ থানায় শিশু নির্যাতনের মামলা বাড়ছে।

২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সিএমপির ১৬ থানা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২২ সালে শিশু নির্যাতনের ঘটনা মামলা হয়েছে ১৪৩টি। ২০২১ সালে মামলা হয়েছিল ৬৬টি। ২০২২ সালে চট্টগ্রাম জেলার ১৮ থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ৩২৩টি। এর মধ্যে অধিকাংশই শিশু নির্যাতনের মামলা বলে জানিয়েছেন চট্টগ্রাম আদালতের নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও)।

বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে যেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দ্রুত বিচার করতে পারেন, সেজন্য জনবল বাড়াতে হবে। আইন প্রয়োগে নজরদারি রাখতে হবে। পারিবারিক সহিংসতা বন্ধে যে আইন রয়েছে, তা মূলত প্রতিরোধমূলক। সেটিও ঠিকঠাক প্রয়োগ করা হচ্ছে না। এজন্য কিছু সুপারিশ করা হয়েছে।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে- সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ২০০৯ সালে হাইকোর্টের নির্দেশ অনুসারে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন, বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতনসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে একসঙ্গে কাজ করা, মামলাগুলোর দ্রুত বিচার করা, মামলার তদন্ত রাজনৈতিক ও প্রভাবশালীদের হস্তক্ষেপমুক্ত রাখা, প্রান্তিক গোষ্ঠীর (প্রতিবন্ধী, হিজড়া) জন্য বৈষম্যহীন আইন পরিষেবা নিশ্চিত করা, সব ধরনের ধর্ষণ আইনের আওতাভুক্ত করার জন্য ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আনা, নির্যাতনের ঘটনা ঘটার পর সাংবাদিকদের তা প্রকাশ ও নিয়মিত ফলোআপ করা ইত্যাদি।

চট্টগ্রাম জেলার নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মল্লিকা দাশ রায় বলেন, গত জানুয়ারি মাসে চট্টগ্রাম জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১২৩টি মামলা হয়েছে। এর মধ্যে ১শ মামলা শিশু নির্যাতনের ঘটনায় হয়েছে।

চট্টগ্রাম ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ ও সিএমপির এডিসি (পিআর) স্পিনা রানী প্রামাণিক বলেন, একসময় অনেক বেশি নারী ও শিশু নির্যাতিত হতো। তারা কোথায় যেতে হবে ও মামলা করতে হবে, তা জানতো না। পুলিশের নানা ধরনের উদ্যোগের কারণে নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, শিশুরা অবুঝ, অল্পকিছুতে পোষ মানানো যায়। আজকাল শিশু -কিশোরদের দিয়ে মাদক পাচার থেকে শুরু করে অসামাজিক কাজ করানো হচ্ছে। কাজ করতে না চাইলে তাদের নির্যাতন করা হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। শিশু নির্যাতন প্রতিরোধে মা-বাবা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী, সুশীল সমাজ, গণমাধ্যম-সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। শিশু-সংবেদনশীল একটি সমাজ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। শিশুদের অধস্তন করে দেখার সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা জরুরি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন

বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

ওয়ার্ল্ড ব্যাংক এবং হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার হাতেই ইসলাম নিরাপদ: আমিন
পরবর্তী সংবাদ ঐক্য পরিষদের মশাল মিছিল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?