By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | ভোর ৫:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জনসচেতনতায় কমেছে অ্যাসিড সহিংসতা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > জনসচেতনতায় কমেছে অ্যাসিড সহিংসতা
আমাদের চট্টগ্রাম

জনসচেতনতায় কমেছে অ্যাসিড সহিংসতা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৬ at ৫:০০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

৯০ দশকে অ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটলে প্রথমেই আসতো ঝলসে যাওয়া নারীর নাম। এসব ঘটনার অধিকাংশ প্রেমঘটিত কারণে ঘটলেও সময়ের পরিক্রমায় ধরনও পাল্টেছে ।

গত কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মনোমালিন্য ও সম্পত্তির বিরোধের জের ধরে অ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটছে। আশার কথা হচ্ছে, চট্টগ্রামে অ্যাসিড সহিংসতা গত কয়েক বছর ধরে নাই বললেই চলে।
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার্যালয়ের তথ্যমতে, ২০২১ ও ২০২২ সালে অ্যাসিড সহিংসতার কোনও মামলা হয়নি। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানায় ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে গত জুন মাসে অ্যাসিড সহিংসতার একটি মামলা হয়েছে। এছাড়া ২০২১ সালে অ্যাসিড সহিংসতার কোনও মামলা হয়নি।

অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) তথ্যমতে, ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত অ্যাসিড হামলার ঘটনা বেড়ে যায়। ২০২২ সালে অ্যাসিড সহিংসতার ১৭টি ঘটনায় ২৭ জন দগ্ধ হন। এর মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং দুই শিশু রয়েছে। ২০২২ সালে চট্টগ্রামে অ্যাসিড হামলার কোনও ঘটনা ঘটেনি। এছাড়া গত কয়েক বছরে চট্টগ্রাম থেকে কোনও অ্যাসিড হামলার ঘটনা নেই।

বিশেষজ্ঞরা বলছেন, প্রেম সংক্রান্ত কারণ ছাড়িয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা দেওয়া, যৌতুক, জমি নিয়ে বিরোধের জের ধরে অ্যাসিড হামলা হয়েছে। আবার ধরনও পাল্টেছে। বেশিরভাগ ক্ষেত্রেই জমি, সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধের জেরে হামলা হয়েছে। কয়েক বছরের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে সবচেয়ে বেশি অ্যাসিড সহিংসতার ঘটনা ঘটে। এছাড়া স্বামী-স্ত্রীর বিরোধ, প্রতিবেশীর অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করা, সাবেক স্বামীর মাধ্যমে, শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে, সাবেক প্রেমিকের মাধ্যমে এবং স্বজন, পারিবারিক বন্ধু, পরিচিত ব্যক্তির মাধ্যমে অ্যাসিড সহিংসতা ঘটছে। আইনের প্রয়োগ ও নজরদারি দুর্বল হওয়ায় অনেক সময় অ্যাসিড দমন আইনের মামলায় দ্রুত ব্যবস্থা নেয় না পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের হাতে কীভাবে অ্যাসিড যাচ্ছে, তা অনুসন্ধানের বাইরে থেকে যাচ্ছে।

অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাহমিনা ইসলাম বলেন, ১৯৯৯ সালে অধিকাংশ অ্যাসিড সহিংসতা ছিল প্রেম সংক্রান্ত ও বিয়ে নিয়ে ঝামেলায়। পরবর্তীতে জায়গা-জমি ও স্বামী-স্ত্রী এবং পারিবারিক বিরোধের কারণে এমন ঘটনা ঘটতে দেখা গেছে। গত কয়েক বছর করোনার কারণে বেকারত্ব বেড়ে গেছে, পারিবারিক মনোমালিন্য থেকে অ্যাসিড সহিংসতা হয়েছে। চট্টগ্রামে গত কয়েক বছর ধরে অ্যাসিড সহিংসতার কোনো ঘটনাও ঘটেনি। কঠোর আইন ও জনসচেতনতায় অ্যাসিড সহিংসতা কমেছে। সবার সহযোগিতা ও উদ্যোগে অ্যাসিড সহিংসতা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, গত কয়েক বছরে চট্টগ্রামে অ্যাসিড সহিংসতা কমে গেছে এটাকে সহজভাবে দেখার সুযোগ নেই।

অতীতে অ্যাসিড সহিংসতা কেন ঘটেছিল, সেটা গবেষণা করে আজীবনে জন্য বন্ধ করা দরকার। সমাজের সমন্বিত প্রচেষ্টায় অ্যাসিড সহিংসতা প্রতোরোধ গড়তে হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পরবর্তী সংবাদ বিএনপির ১০ দফায় জনগণের কোন কথা নেই: হানিফ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?