By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৪:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটদানে বিরত থাকার ব্যাখ্যা দিলো বাংলাদেশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটদানে বিরত থাকার ব্যাখ্যা দিলো বাংলাদেশ
লিড

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটদানে বিরত থাকার ব্যাখ্যা দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৬ at ১১:৪৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ইউক্রেনে শান্তির জন্য গৃহীত জাতিসংঘ রেজুলেশনের পক্ষে ভোটদানে ইচ্ছাকৃত বিরত থাকার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ। ব্যাপক সমালোচনার মুখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র সেহেলী সাবরীন রোববার সংবাদ ব্রিফিংয়ে প্রদত্ত বিবৃতিতে গৃহীত রেজুলেশনে যুদ্ধবন্ধে কার্যকর সুপারিশের ঘাটতি বা ত্রুটি থাকার দাবি করেছেন। সরকারি ভাষ্যটি ছিল এমন- যদিও রেজুলেশনের চূড়ান্ত উদ্দেশ্য ছিল ইউক্রেনে একটি ব্যাপক, ন্যায্য এবং স্থায়ী শান্তির সন্ধান করা। বাংলাদেশ বিশ্বাস করে বিদ্যমান সংঘাতের যেকোনো অর্থবহ এবং টেকসই সমাধানের জন্য অবশ্যই সংঘাতে জড়িত পক্ষগুলোর মধ্যে নিবিড় কূটনৈতিক সম্পৃক্ততা এবং কার্যকর সংলাপ প্রয়োজন।

বাংলাদেশ মনে করে, এই গুরুত্বপূর্ণ ব্যবহারিক পয়েন্ট বা ‘বাস্তবসম্মত পয়েন্ট’ গৃহীত রেজুলেশনে দারুণভাবে অনুপস্থিত ছিল। এ জন্য ওই রেজুলেশনের পক্ষে বা বিপক্ষে ভোট না দিয়ে ইচ্ছাকৃতভাবে ভোটদানে বিরত থাকতে (অ্যাবস্টেইন) অনেকটা বাধ্য হয়েছে বাংলাদেশ। রেজুলেশনের পক্ষে ভোট না দেয়ায় পরোক্ষভাবে বাংলাদেশ ইউক্রেনে রাশিয়া আগ্রাসনকেই সমর্থন দিচ্ছে সমালোচকদের এমন বক্তব্যকে যুক্তি দিয়ে খণ্ডনের চেষ্টা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সম্পৃক্ততা ও সংলাপের ‘বাস্তবসম্মত পয়েন্ট’ বাদ পড়ার কারণে রাশিয়ার যুদ্ধ বন্ধের জাতিসংঘে গৃহীত প্রস্তাবে বাংলাদেশ ভোট দেয়নি বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন মন্ত্রণালয়ের মূখপাত্র।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা, যুদ্ধ বন্ধ ও অবিলম্বে সৈন্য প্রত্যাহারের আহ্বান সম্বলিত বৃহস্পতিবারের প্রস্তাবটি ১৪১-৭ ভোটে পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান শ্রীলঙ্কাসহ ৩৪ দেশ ভোটদানে বিরত থেকেছে। দক্ষিণ এশিয়ার বাকি ৩ দেশ নেপাল, ভুটান এবং মালদ্বীপ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোটদাতা হিসেবে ছিল রাশিয়া এবং তার ৬ মিত্র।

ভোটাভুটির পরদিন প্রস্তাবের ক্ষেত্রে ভোটদানে বিরত থাকার পরও বাংলাদেশকে ধন্যবাদ জানায় ঢাকাস্থ রুশ দূতাবাস। যা বাংলাদেশে চলমান বিতর্ককে উস্কে দেয়। মূলত এ কারণেই জাতিসংঘ অধিবেশনে অ্যাবস্টেইনের কারণ ব্যাখ্যা না করলেও ৩ দিনের মাথায় সংবাদ সম্মেলন ডেকে সেগুনবাগিচাকে অনেকটা বাধ্য হয়েই ব্যাখ্যা দিতে হলো। সেই সংবাদ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বৈশ্বিক মেরুকরণের মধ্যে ভোটাভুটি এবং সংঘাত বিষয়েও বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন মুখপাত্র সেহেলী সাবরীন।
তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতিতে অব্যাহতভাবে উদ্বিগ্ন বাংলাদেশ। বিশেষ করে বেসামরিক লোকদের প্রাণহানি, সংঘাতপূর্ণ এলাকায় মানবিক পরিস্থিতির অবনতি এবং এর ফলশ্রুতিতে বিশ্বব্যাপী সামাজিক-অর্থনৈতিক অবনতির ক্ষেত্রে উদ্বিগ্ন। তিনি বলেন, আমরা সংঘাত থামানোর আহ্বান জানাই এবং যে কোনো মূল্যে জাতিসংঘ সনদের উদ্দেশ্যে ও মূলনীতিসমূহ রক্ষার বিষয়ে আমাদের প্রতিশ্রুতির বিষয়ে অবিচল রয়েছি।

মুখপাত্র বলেন, ইউক্রেন সমন্বিত, ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তির পথে অগ্রসর হওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব ও সদস্য রাষ্ট্রসমূহের পক্ষ থেকে আহ্বানের প্রয়োজনীয়তা আমরা দেখি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধান যে কোনো পরিস্থিতিতে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়াই সার্বজনীনভাবে সবার জন্য অবশ্যই এককভাবে প্রযোজ্য হবে।

সেহেলী সাবরীন বলেন, বঙ্গবন্ধুর ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ আদর্শকে ধারণ করে পরিচালিত হয়ে বাংলাদেশ শান্তিমুখী পররাষ্ট্রনীতি অবলম্বন করে থাকে, যা সব দেশের সার্বভৌম সমতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং জাতিসংঘ সনদে থাকা নীতির প্রতি সম্মানের নীতিগুলোর উপর প্রতিষ্ঠিত। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এই পর্যন্ত পাস হওয়া ৪টি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, যা ছিল মানবিক সহায়তার আবেদন বিষয়ক। বাকিটা সময় ভোটদানে বিরত ছিল ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের এ ধরনের প্রস্তাব মানতে কোনো দেশ আইনত বাধ্য নয়। তবে, প্রস্তাবের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সস্ত্রীক সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্যায়ক্রমে বন্ধ কলকারখানাগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করেছি

দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা

“চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেয়রের আন্তরিক প্রচেষ্টা চালচ্ছে”: প্রধানমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভারতের প্রতিবেশীদের চীন কিভাবে ঋণ দেয়, যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন
পরবর্তী সংবাদ প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রবিদ্বেষীদের কোনো সহায়তা দেবেন না নিকি হ্যালি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?