By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৩২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ দেশে বেকার সমস্যা মহামারী আকার ধারণ করেছে: জাপা মহাসচিব
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > দেশে বেকার সমস্যা মহামারী আকার ধারণ করেছে: জাপা মহাসচিব
রাজনীতি

দেশে বেকার সমস্যা মহামারী আকার ধারণ করেছে: জাপা মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০৫ at ৪:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

দেশে বেকার সমস্যা মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, গত ৩২ বছরে কোনো সরকার বেকার সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। দেশে এখন ৫ কোটি বেকার। এদের একটা বিপথগামী অংশ সরকারি দলের ছত্রচ্ছায়ায় দলবাজির নামে চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসের সাথে জড়িত হয়ে আয়-রোজগারের ব্যবস্থা করছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা ক্রমেই বেকার তৈরী করে যাচ্ছে।
রোববার সকালে জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি, মুক্তিযোদ্ধা পার্টি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, আমরা এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলাম। বিএনপি ও আওয়ামী লীগ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অরাজকতা, নাশকতা ও সহিংসতা তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। শিক্ষিত বেকারদের জন্য আমরা বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা চালু করেছিলাম। আমরা রাষ্ট্র ক্ষমতায় এলে বেকার তৈরির বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করবো। কোটি কোটি বেকারের কর্মসংস্থানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম। কিন্তু ক্ষমতায় বসে আওয়ামী লীগ স্বজনপ্রীতি, দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের রেকর্ড গড়ে স্বাধীনতার চেতনা ভুলণ্ঠিত করে জনগণের আস্থা হারিয়েছে।

বিএনপিও ক্ষমতায় থেকে হাওয়া ভবন তৈরির মাধ্যমে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে দুর্নীতিবাজ হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে।
তিনি আরো বলেন, জনগণ আগামী নির্বাচনে এই দুই দলকেই প্রত্যাখান করবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন জনগণের ভাগ্য উন্নয়নে এই দুই দলের চেয়ে বেশি কাজ করেছে। জনগণ আজ জাতীয় পার্টির কথা শ্রদ্ধাভরে স্মরণ করছে। তারা আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এই মুহুর্তে দলকে সু-সংগঠিত হয়ে জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে।

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, জাতীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম মিন্টু, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এডভাকেট রেজাউল করিম বাছেদ প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পুলিশের ভূমিকার ওপর দেশের নিরাপত্তা সবচেয়ে বেশি নির্ভরশীল: প্রধানমন্ত্রী

‘সংগঠনের প্রতিটি সদস্যই একটি চলমান দাওয়াত’

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘গণভোটের রায় বাস্তবায়নে সরকার ছলচাতুরী করলে, কঠোর আন্দোলনের হুশিয়ারি’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইমরান খানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান, সমর্থকদের বাধা
পরবর্তী সংবাদ কাপ্তাইয়ে প্রজেক্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদুত পিটার ডি হাস
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?