শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা সংগঠিত হয়ে আসছে । দরিদ্র কৃষক পরিবারের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার দরিদ্র কৃষকরা নিস্ব হয়ে পড়েছে । দরিদ্র কৃষকের লালন পালন করা গরু চুরি করে যাওয়ার ঘটনার পর রাউজানের বিভিন্ন এলাকায় রাত জেগে গোয়াল ঘরের গরু পাহাড়া দিচ্ছে এলাকার বাসিন্দ্বারা । গত এক বৎসরের মধ্যে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, মহামুনি, বদু পাড়া, বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন, নোয়াপাড়া, উরকিরচর, পশ্চিম গুজরা, পুর্বগুজরা, কদলপুর, বিনাজুরী, রাউজান ইউনিয়ন, রাউজান পৌর এলাকা, চিকদাইর, ডাবুয়া হলদিয়া, নোয়াজিশপুর ইউনিয়ন সমুহের বিভিন্ন এলাকা থেকে শতাধিক গরু চুরির ঘটনা সংগঠিত হয় । সর্বশেষ গত ৫ মার্চ রবিবার দিবাগত রাতে রাউজানের বিনাজুরী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর বদিউজ্জমান চৌধুরীর বাড়ীর মোঃ আবুল কাসেম চৌধুরীর পুত্র হুমায়ুন কবির চৌধুরীর গোয়াল ঘর থেকে ৭টি উন্নত জাতের ৫টি গাভী ২টি বাছুর সহ ৭টি গরু চুরি করে নিয়ে যায় । গরু চুরির ঘটনার ব্যাপারে হুমায়ুন কবির চৌধুরী বাদী হয়ে গত ৬ মার্চ সোমবার রাউজান থানায় উপস্থিত হয়ে লিখিত ভাবে অভিযোগ করেন । রাউজানে একের পর এক গরু চুরির ঘটনা সংগঠিত হলে ও চোরাই গরু উদ্বার হয়নি, চুরির ঘটনার সাথে জড়িত গরু চোরের সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ । রাউজানের দক্ষিন হিংগলা কাজী বাড়ীর কৃষক আবু তাহের বলেন, তার গোয়াল ঘর থেকে গত দু মাস পুর্বে তিনটি গরু চুরি করে নিয়ে যায় । চুরির ঘটনার পর রাউজান থানায় অভিযোগ করি । চুরি করে নিয়ে যাওয়া গরুর কোন হদিস পায়নি। রাউজানের পশ্চিম ডাবুয়া এলাকার বাসিন্দ্বা ইউছুপ তালুকদারের গোয়াল ঘর থেকে গত ৬ মাস পুর্বে ৫টি গরু চুরি করে নিয়ে যায় । গরু চুরির ঘটনার পর থানায় অভিযোগ করে । চুরি করে নিয়ে যাওয়া গরু পায়নি বলে জানান ইউছুপ তালুকদার । পশ্চিম ডাবুয়া এলাকার বাসিন্দ্বা দিদার ও মামুনের ৫টি গরু চুরি করে নিয়ে যায় গত ৭ মাস পুর্বে। গরু চুরি করে যাওয়ার সময়ে বাড়ীর পাশে সড়কে বসানো সি, সি ক্যমরার মধ্যে পিকআপ ভ্যান ধারন করা ভিডিও ফুটেজ সহ পুলিশের কাছে অভিযোগ করেন । চিকদাইর এলাকার কালামে গোয়ার ঘর থেকে ও ঐ সময়ে গরু চুরি করে নিয়ে যায় । রাউজানের ডাবুয়া ইউনিয়নের কলমপতি গ্রাসেমর বাসিন্দ্বা কাদের মুন্সির গোয়াল ঘর থেকে গত এক বৎসর পুর্বে ৫টি গরু চুরি করে নিয়ে যায় । চুরি করে নিয়ে যাওয়া গরু পায়নি বলে কাদের মুন্সি জানান । গরু চুরি করে চোরের দলের সিন্ডিকেটের সদস্যরা গভীর রাতেই ও ভোর রাতে পিক আপ ভ্যানে তুলে রাউজানের বিভিন্ন সড়ক দিয়ে নিয়ে গেলে ও চুরি করে গরু নিয়ে যাওয়ার সময়ে কোন সময়ে গরু চুরির কাজে ব্যবহৃত পিক আপ ভ্যান ধরা পড়েনি, ধরা পড়েনি গরু চোর । গরু চুরির ঘটনার ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুনকে ফোন করে জানতে চাইলে, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, গত ৫ মার্চ রবিবার দিবাগত রাতেই মোহাম্মদপুর গরু চুরির ঘটনার ব্যাপারে গরুর মালিক হুমায়ুন কবির চৌধুরী থানায় অভিযোগ করেছেন । গত এক বৎসরে রাউজান থানায় গরু চুরির ঘটনার ব্যাপারে ১২টি মামলা হয়েছে । গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক ও গরু চুরির ঘটনার সাথে জড়িত ১৬ জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে গত এক বৎসরে। চুরি করে নিয়ে যাওয়া ৫টি গরু উদ্বার করা হয়েছে গত এক বৎসরে।
গরু চুরি বেড়েছে রাউজানে, রাত জেগে পাহারা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


