চট্টগ্রামের হাটহাজারীতে বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ্র্যালী, আলোচনা সভা, চেক বিতরন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন “। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবু রায়হান। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, উপজেলা মহিলা সংস্থার সভাপতি শারমিন ইকবাল রিজভী, ডা,দিলরুবা আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা সহ সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যশীর পক্ষ থেকে তিনজন সফল নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষন প্রাপ্তদের অনুদানা চেক বিতরন করা হয়।
হাটহাজারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


