By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | সকাল ৭:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইউক্রেনে যে হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ইউক্রেনে যে হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া
বিদেশ

ইউক্রেনে যে হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১০ at ৭:২৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

হাইপারসনিক প্রযুক্তিতে প্রতিযোগীদের থেকে বহু এগিয়ে রাশিয়া। এতদিন কাগজে কলমে বিষয়টি জানা থাকলেও এবার তার প্রমাণ মিলতে শুরু করেছে। ইউক্রেনে একদিনে ৬টি হাইপারসনিক মিসাইল ছুঁড়ে নিজের সক্ষমতার কথা জানান দিয়েছে মস্কো। এই মিসাইল ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমাদের কাছে নেই। রাশিয়া বৃহস্পতিবার ৮০টিরও বেশি মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনে, যার মধ্যে ছিল ওই হাইপারসনিক মিসাইলগুলোও। সবগুলিই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

আল-জাজিরা জানিয়েছে, হাইপারসনিক মিসাইলগুলি শব্দেরও কয়েক গুণ বেশি গতিতে ছুটতে পারে। আর দ্রুতগামি মিসাইলের ক্ষেত্রে বিশ্বে রাশিয়ার আশেপাশে কেউ নেই। রাশিয়ার এমনই এক হাইপারসনিক মিসাইল ‘কিনঝাল’ যার অর্থ হচ্ছে ছুরি। এটিকে ঠেকানোর মতো কোনো ‘জবাব’ ইউক্রেন বা তার মিত্রদের কাছে নেই।

কাগজে কলমে যেই মিসাইলের গতি শব্দের গতি পাঁচগুণ সেটিই হাইপারসনিক মিসাইল। তবে কিনঝালের গতি এরও দ্বিগুন।

কিনঝাল ছুটতে পারে শব্দের ১০ গুণ বেশি গতিতে। সাধারণ হাইপারসনিক মিসাইলের গতি ঘণ্টায় ৬ হাজার ২০০ কিলোমিটার, আর কিনঝালের গতি ঘণ্টায় ১২ হাজার ৩৫০ কিলোমিটার। এই গতির মিসাইলকে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো সম্ভব নয়। ফলে একবার আকাশে উড়লে এর থেকে টার্গেটের নিস্তার নেই।
বিশ্বে এখন পর্যন্ত দুই ধরণের হাইপারসনিক মিসাইল আবিষ্কৃত হয়েছে। একটি হচ্ছে ‘হাইপারসনিক গ্লাইড ভেহিকল’। এই মিসাইলগুলো পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বাইরে চলে যেতে পারে। হাজার হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছে এরপর সেটি আবার পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং টার্গেটে আঘাত হানে। উত্তর কোরিয়া এ ধরণের মিসাইলের পরীক্ষা চালিয়েছে সম্প্রতি। আর দ্বিতীয় ধরণের মিসাইল হচ্ছে ‘হাইপারসনিক ক্রুজ মিসাইল’। এগুলো একেবারে নিচু দিয়ে উড়ে যায়। এগুলোর গতি হয় অস্বাভাবিক রকমের বেশি। ফলে শত্রুদের মিসাইল ঠেকানোর কোনো সুযোগই থাকে না। এসব মিসাইল পরমাণু বোমাও পরিবহণ করতে পারে।

রাশিয়া যে কিনঝাল মিসাইল ছুঁড়েছে সেগুলোও পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর রেঞ্জ ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার। এটি ৪৮০ কেজির বিস্ফোরক বহন করতে পারে। এটির সর্বোচ্চ গতি ১০ ম্যাক বা শব্দের গতির ১০ গুণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, রাশিয়া হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে বিশ্বের শীর্ষে রয়েছে। এসব মিসাইলের গতি, নির্ভুলতা এবং উচ্চতার কারণে এগুলোকে শনাক্ত এবং ধ্বংস করা অসম্ভব। ২০২২ সালের মার্চ মাসেই রাশিয়া হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছিল। তবে এতদিন এর খুব বেশি ব্যবহার দেখা যায়নি। এবারই একসঙ্গে এতগুলো হাইপারসনিক মিসাইল হামলা চালালো মস্কো।

হাইপারসনিক প্রযুক্তিতে রাশিয়াকে ধরতে উঠেপড়ে লেগেছে চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রও। তারাও এরইমধ্যে হাইপারসনিক প্রযুক্তি ডেভেলপ করেছে। যদিও মার্কিন হাইপারসনিক অস্ত্রের গতি এখনও ৫ ম্যাকে আটকে আছে। ২০২২ সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়া, বৃটেন এবং যুক্তরাষ্ট্র হাইপারসনিক প্রযুক্তির উন্নয়নে একসঙ্গে কাজ করার ঘোষণা দেয়। এছাড়া চীনও এই প্রযুক্তি নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ইরান, ইসরাইল, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াও এই প্রযুক্তি বাগে আনতে সর্বোচ্চ চেষ্টা জারি রেখেছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সাত বছর পর ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্থাপনের ঘোষণা
পরবর্তী সংবাদ যেকোনো সময়ে অবৈধ সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের ঘটনা ঘটতে পারে: সাইফুল হক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?