By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৭:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চীনের প্রশংসা করে তাদের থেকে শিখতে বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > চীনের প্রশংসা করে তাদের থেকে শিখতে বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
বিদেশ

চীনের প্রশংসা করে তাদের থেকে শিখতে বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১১ at ১০:৫৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চীনের কাছ থেকে যুক্তরাষ্ট্রকে শিখতে বলেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন যা করছে আমেরিকানরা সেখান থেকে শিখতে পারে। টেক্সাসের অস্টিনে এসএক্সএসডব্লিউ সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

খবরে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, চীন আসলে এই বিষয়ে ‘অত্যন্ত স্পর্শকাতর’, এমনকি যুক্তরাষ্ট্রের থেকেও বেশি। যদিও গত বছর কয়লা উৎপাদনে নতুন রেকর্ড ছুঁয়েছে চীন। এরমধ্যেই চীনের এই প্রশংসা করলেন গ্রানহোম। মার্কিন সরকারের হিসেব অনুযায়ী, এখনও চীনের শক্তি উৎপাদনের ৫৫ শতাংশ আসে জীবাশ্ম জ্বালানি থেকে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ।

এসএক্সএসডব্লিউ স্টুডিওর হোস্ট ওয়াজাহাত আলী ওই সাক্ষাৎকারটি নিয়েছেন। তিনি গ্রানহোমের সামনে জলবায়ু নিয়ে চীনের অবহেলার কথা তোলেন।

তিনি জলবায়ু পরিবর্তনের জন্য চীন এবং যুক্তরাষ্ট্র উভয় দেশকেই দায়ী করেন। এরপর তিনি গ্রানহোমের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন যে, চীনকে কীভাবে তার এই আচরণের জন্য দায়বদ্ধ করা সম্ভব? উত্তরে মার্কিন জ্বালানিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মধ্যে বেঁধে রাখতে যথাযথ পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূণ্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে এবং অন্য দেশগুলোকেও তা করার আহ্বান জানাচ্ছে।
গ্রানহোম অভিযোগ করে বলেন, সমস্যা হচ্ছে বিশ্বের অনেকগুলো দেশ জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু স্পষ্টভাবেই চীন এসব দেশের একটি নয়। এরপর তিনি চীনের প্রশংসা করে বলেন, বাস্তবে চীন এ বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর এবং সমাধানের জন্য বিপুল অর্থ বিনিয়ো করেছে। আমরা আশাবাদী যে, চীন থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। গ্রানহোম আরও জানান, চীন নিরাপদ জ্বালানির জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করছে তা আসলেই অত্যন্ত উৎসাহজনক।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন গত কয়েক বছরে জলবায়ু সঙ্কটের বিষয়ে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে। যদিও কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে, চীন জলবায়ু রক্ষার বিষয়ে যতটা সিরিয়াস বলে দাবি করছে, তারা আসলে ততটা সিরিয়াস নয়। টেক্সাস পাবলিক পলিসি ফাউন্ডেশনের প্রধান জাতীয় উদ্যোগ কর্মকর্তা চাক ডিভোর জানুয়ারিতে ফক্স নিউজ ডিজিটালকে বলেছিলেন যে, চীনের জলবায়ু পরিবর্তনের উদ্যোগগুলি শুধুমাত্র পশ্চিমাদের ধোঁকা দেয়ার একটি চেষ্টা মাত্র।

আপনি এটিও পছন্দ করতে পারেন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বললো রাশিয়া

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাটহাজারীতে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত
পরবর্তী সংবাদ প্রেমিকার বিয়ের খবর শুনে বাড়িতে হাজির প্রেমিক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?