By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | ভোর ৫:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিশ্বকাপে সাফল্য পেতে ‘আক্রমণাত্মক’ খেলার টোটকা লিটনের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > বিশ্বকাপে সাফল্য পেতে ‘আক্রমণাত্মক’ খেলার টোটকা লিটনের
খেলা

বিশ্বকাপে সাফল্য পেতে ‘আক্রমণাত্মক’ খেলার টোটকা লিটনের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির গড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগের টোটালকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়ে টাইগাররা। দুই ইনিংসেই আক্রমণাত্মকভাবে খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। আর এভাবেই বিশ্বকাপে সাফল্য পাওয়া সম্ভব বলে জানালেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রান তোলে বাংলাদেশ। এরপর বোলিংয়ে ছন্দ দেখিয়ে ১৮৩ রানের জয় তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৩৪৯। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত না হলে হয়তো ফের বড় জয়ই পেতো সাকিব-লিটনরা। দ্বিতীয় ম্যাচ পণ্ড হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন বলেন, ‘যখন নিয়মিত ৩০০ থেকে ৩৫০ রান তুলছেন, বোঝা যাচ্ছে আপনি ভালো ক্রিকেট খেলছেন। আমরা আক্রমণাত্মক খেলতে চাই।

আর আমাদের ব্যাটাররা যদি বড় ইভেন্টে (বিশ্বকাপে) স্কোর করতে চায়, এভাবেই করতে হবে। আক্রমণাত্মক খেলে ৩০০ রান তুলতে না পারলেও ন্যূনতম ২৮০ এর বেশি রান হতে পারে। সবসময়ই ভালো উইকেটে খেলে ইতিবাচক ফল আশা করি আমরা।’ লিটনের ভাষ্য, ওয়ানডেতে বড় দলগুলো শেষ ১০ ওভারে ১০০ রানের মতো তুলতে চেষ্টা করে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই সেই কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। লিটন বলেন, ‘বড় দলগুলো শেষ ওভারে ১০০ রান তুলতে চায়। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। টি-টোয়েন্টিতে কীভাবে শেষ দশ ওভারে ১০০ রান তোলা যায়, তা নিয়েও ভাবছি আমরা। তাই এটি একটি ভাল লক্ষ্মণ যে আমরা এটি করতে শুরু করেছি।’ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শেষ ১০ ওভারে ৯৬ রান তোলে টাইগাররা। দ্বিতীয় ম্যাচের শেষ দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান। বাংলাদেশ সাধারণত নিচু এবং স্লো উইকেট তৈরি করে থাকে। তাই এই আবহে ২৭০ রানই বড় দলীয় সংগ্রহ হিসেবে বিবেচিত হয়। তবে বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের হাই স্কোরিং ম্যাচ খেলানোর অভ্যাস করানোর চিন্তা মাথায় রেখে ভিন্ন আদলে তৈরি করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ব্যাটারদের সঙ্গে বোলাররাও সুবিধা পাচ্ছেন, বিশেষত পেসাররা। তাই ম্যাচের শুরুতে ফাস্ট বোলারদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ব্যাটারদের। লিটন বলেন, ‘(পেসবান্ধব উইকেট) এটা আমাদের সাহায্য করবে। কারণ বিশ্বকাপে আপনাকে দুর্দান্ত বোলারদের মোকাবিলা করতে হবে। সেখানেও (ভারতে) এমন মুভমেন্ট থাকবে এবং বোলাররাও একই সুবিধা পাবে।’ প্রথম ওয়ানডেতে টপ অর্ডারের প্রথম তিন ব্যাটারের কেউই ত্রিশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি। চতুর্থ উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। এর মধ্যে সাকিব ৯৩ এবং হৃদয় ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মুশফিকের সংগ্রহ ছিল ৪৪ রান। দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল ২৩ রানে ফেরার পর ১০১ রানের পার্টনারশিপ গড়েন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। তাওহীদ আউট হন ৪৯ রানে। শেষে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম। লিটনের মতে, দুই ইনিংসেই টাইগাররা দলের জন্য ব্যাটিং করেছে। তিনি বলেন, ‘ (দ্বিতীয় ম্যাচে) টপ অর্ডারের চার জন ইনিংস শেষ করে আসতে চেয়েছি। দলের কারোরই সেঞ্চুরি টার্গেট হওয়া উচিত নয়। শান্ত এবং আমি যদি ৪৫ ওভার ব্যাট করতাম, তাহলে আমরা ১৫০-১৮০ রান করতে পারতাম। আমরা বেশ ভালো ব্যাটিং করছিলাম। মুশফিক ভাই আমাদের চেয়েও ভালো খেলেছেন।’ লিটন বলেন, ‘১০ থেকে ৪০ ওভারের মধ্যে সবাই মারমুখী খেলার চেষ্টা করেছে। তারা শুধু বড় ছক্কাতেই নজর দিচ্ছে না, একই সঙ্গে সিঙ্গেল এবং চার হাঁকানোর চেষ্টা করছে। দুই ম্যাচেই ব্যাটিংয়ে সফলভাবে পরিকল্পনা কাজে লাগিয়েছি আমরা। আজ প্রথম দশ ওভারে কোনো উইকেট দিইনি আমরা। যদিও তারা খুব ভালো বল করছিল। দশম ওভারের শেষে আমরা একটা উইকেট হারাই।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভিএফবি স্টুটগার্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ

বিশ্বকাপ ভেন্যুর সামনে ব্রাজিল কিংবদন্তির ৩১ ফুট উঁচু ভাস্কর্য

টেস্টে ঘরের মাঠে ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফিলিস্তিনসহ আরব ইস্যুতে বাংলাদেশের সমর্থনের ভূয়সী প্রশংসা জর্ডানের
পরবর্তী সংবাদ কীর্তির কাণ্ড
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?