By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | রাত ৯:৩৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ হজের খরচ কমলো ১১ হাজার ৭২৫ টাকা নিবন্ধনের মেয়াদ বাড়লো
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > হজের খরচ কমলো ১১ হাজার ৭২৫ টাকা নিবন্ধনের মেয়াদ বাড়লো
লিড

হজের খরচ কমলো ১১ হাজার ৭২৫ টাকা নিবন্ধনের মেয়াদ বাড়লো

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৩ at ১২:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সৌদি সরকারের পক্ষ থেকে সেবা মূল্য কমানোর প্রেক্ষিতে বাংলাদেশে হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমছে। এর আগে বিশ্বের সকল দেশের জন্য হজ প্যাকেজ থেকে ৪১৩ রিয়াল কমানোর ঘোষণা দেয় সৌদি আরব। যা বাংলাদেশি টাকায় ১১ হাজার ৭২৫ টাকা। সংশোধিত প্যাকেজ অনুযায়ী সরকারিভাবে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারিভাবে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা হজ পালনে খরচ হবে। গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ছাড়া পৃথক এক বিজ্ঞপ্তিতে হজের নিবন্ধনের সময়সীমা ২৭শে মার্চ পর্যন্ত বাড়ানোর কথা বলেছে মন্ত্রণালয়। মূলত প্যাকেজ মূল্য কমানো ও হজের বয়সসীমা তুলে দেয়ার কারণে এ সময়সীমা বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। খরচ কমানো ও সময় বাড়িয়ে ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে আগামী ২৭শে মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরও প্রস্তুতকৃত ভাউচারসমূহের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ করা হয়েছে। আগামী ২৫শে মার্চ ব্যাংক বন্ধ। তবে যেসব ব্যাংক হজ কার্যক্রম পরিচালনা করে তারা সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখাসমূহ খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে বলেও জানায় ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪ (২০২৩ সাল) সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার ৪টি (এ,বি,সি,ডি) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমিয়েছে সৌদি সরকার। এতে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় যেহেতু মিনার তাঁবু ‘সি’ ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, সেহেতু সরকারি প্যাকেজমূল্য ৪১৩ সৌদি রিয়াল সমপরিমাণ (২৮.৩৯ টাকা ধরে) ১১ হাজার ৭২৫ টাকা কমানো হলো। সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য (৬৮৩০১৫-১১৭২৫) ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হলো। ইতিমধ্যে যারা নিবন্ধন করেছেন তারা এ টাকা কীভাবে ফেরত পাবেন, সে বিষয়ে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, যারা সরকারিভাবে নিবন্ধন করেছেন তাদের টাকা ঢাকা অফিস থেকে খাবারের মূল্য ফেরত বাবদ একসঙ্গে দেয়া হবে। সেক্ষেত্রে একজন হজযাত্রী খাবারের মূল্য ৩৫ হাজারের সঙ্গে সৌদি সরকারের কমানো টাকা ১১ হাজার ৭২৫ সহ মোট ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত পাবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যারা যাবেন, তাদের টাকা তার নিবন্ধন করানো হজ এজেন্সি ফেরত দেবে। এ বিষয়ে আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, মঙ্গলবার ছিল চতুর্থ দফা নিবন্ধনের শেষদিন। এদিনে অনেক হজযাত্রী ব্যাংকে টাকা জমা দিয়েছিলেন। এই ভাউচারগুলো আমরা বাতিল করেছি। তাদের বলা হয়েছে, পরিবর্তিত প্যাকেজে আবার ব্যাংকে টাকা জমা দিতে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭শে জুন (৯ই জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মোট এক লাখ ১৫ হাজার ৬৩৪ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৮২৯ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৫ হাজার ৮০৫ জন নিবন্ধন করেছেন। কোটা পূরণে এখনো বাকি আছে ১১ হাজার ৫৬৪ জন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভারতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫
পরবর্তী সংবাদ এবার নির্বাহী কমিটির সঙ্গে বসছে বিএনপি’র হাইকমান্ড
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?