By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | সকাল ১১:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ
খেলা

সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৩ at ১২:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

প্রথম ম্যাচে ১৮৩ রানের রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছেন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ৩৪৯ রান তোলে স্বাগতিকরা। এই ম্যাচে আয়ারল্যান্ডকে জিততে হলে নিশ্চিত ভাবে করতে হতো রান তাড়া করার বিশ্ব রেকর্ড। কিন্তু বেরসিক বৃষ্টি তা হতে দেয়নি। জবাব দিতে মাঠেই নামতে পারেনি সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ বঞ্চিত হয় টাইগাররা। তবে শেষ ওয়ানডে সেই সুযোগের অপেক্ষায় তামিম ইকবালের দল। আজ জিতলে আবারো দেশের মাটিতে সিরিজ জয়ে ফিরতে পারবে বাংলাদেশ। সবশেষ ৭ বছর পর তারা ঘরের মাঠে ইংল্যান্ডের বিপেক্ষ ওয়ানডে সিরিজ হারে। আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট করতে নেমে নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিাহসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় স্বগতিকরা।

এবার দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছেন লেজের ব্যাটাররা আরও একটু ভালো করতে পারলে ওয়ানডেতে টাইগারদের ৪শ’ করারও সক্ষমতা আছে। তিনি বলেন, ‘সম্ভব (৪০০ রান), এতে কোনো সন্দেহ নেই। প্রথম ম্যাচে দু’জন ৯০ রান করে আউট হয়েছে। পরের ম্যাচে দু’জন করেছে ৭০ রান করে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। (তৃতীয় ম্যাচে) আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি।’ আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টা ৩০ এ। এ দিনও দুই দফা বৃষ্টির সম্ভবানা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। তবে দ্বিতীয় ম্যাচে দিন যেমন হয়েছিল তেমন নয়। বৃষ্টি হলেও ম্যাচে বড় কোনো প্রভাব না ফেলার সম্ভাবনাই বেশি। তবে গতকালও সিলেটে বৃষ্টি হয়েছে। যে কারণে অনুশীলন ব্যাহত হয়েছে। সময় পরিবর্তন করে দুপুরে অনুশীলনে আসে বাংলাদেশ দল। এদিন অনুশীলনে ফিরেছে চলতি সিরিজে চোটাক্রান্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার মাঠে ফেরা টাইগার শিবিরে অনেকট স্বস্তির খবর। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় পেলে হয়তো শেষটি একাদশে বড় পরিবর্তনই দেখা মিলতো। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলে কথা। তিনি হয়তো একাদশে কিছু পরিবর্তন এনে আইরিশদের চমক দিতে চাইবেন। সেই সঙ্গে দেখে নিতে চাইবেন নিজেদের সাইড বেঞ্চের শক্তিও। অন্যদিকে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ও মুশফিক দুইজনই বর্তমানে অবস্থান করছেন ঢাকায়। ছেলের অসুস্থতার জন্য আগের দিন দল থেকে ছুটি নিয়ে ঢাকায় যান দ্বিতীয় ম্যাচের ঝড়ো সেঞ্চুরি হাঁকানো মুশফিক। তবে গতকাল রাতেই (বুধবার) ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের একটি সূত্র। যদি মুশফিক না ফেরেন পারিবারিক কারণে তাহলে একাদশে পরিবর্তনও দেখা যেতে পারে। তবে সাকিব ঢাকায় এসেছিলেন বিমান বাংলাদেশের শুভেচ্ছা দূত হতে। জানা গেছে, তার ফেরা নিশ্চিত। তিনি আজ খেলবেনও। তাদের নিয়ে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মুশফিকের ছেলের শরীর খারাপ হয়েছিল হঠাৎ করে। সেজন্য ছুটি নিয়ে গিয়েছিল ঢাকাতে। আজকেই চলে আসছে। সাকিবও চলে আসছে আজই। আজকে কিন্তু অপশনাল প্র্যাকটিস ছিল। তাই সবাই আসেনি।’ অন্যদিকে ঐচ্ছিক অনুশীলনে সবচেয়ে সিরিয়াস ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। দল মাঠে আসার পর ব্যাটিং কোচ জেমি সিন্ডন্সকে সঙ্গে নিয়ে সরাসরি চলে গেছে নেটে। তাকে বল করেন দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এরপর এক থ্রোয়ারকে নিয়ে তামিমকে বল ছুড়তে থাকেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। অধিনায়ক শেষ ৬ ইনিংসে কোনো ফিফটির দেখা পাননি। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের মধ্যে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস। যে কারণে দলের বড় চিন্তার কারণ এখন অধিনায়কের রানে ফেরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

টাইব্রেকারে কপাল পুড়ল জার্মানির, শেষ ষোলোতে প্যারাগুয়ে

মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, দেখে নিন, কে কার প্রতিপক্ষ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ এবার নির্বাহী কমিটির সঙ্গে বসছে বিএনপি’র হাইকমান্ড
পরবর্তী সংবাদ পবিত্র রমজান শুরু কাল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?