By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | রাত ১:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ তত্ত্বাবধায়ক ইস্যুর ফয়সালা ছাড়া সংলাপে ‘না’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > তত্ত্বাবধায়ক ইস্যুর ফয়সালা ছাড়া সংলাপে ‘না’
রাজনীতি

তত্ত্বাবধায়ক ইস্যুর ফয়সালা ছাড়া সংলাপে ‘না’

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৫ at ৫:১২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য পুনরায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ইসি গঠনের পর এর আগে একবার দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই সময় সংলাপে না যাওয়ায় গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়। তবে ইসি’র আমন্ত্রণে এবারও বিএনপি সাড়া দেবে না বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তাদের দাবি- সবার আগে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ফয়সালা করতে হবে। প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া নির্বাচন কমিশন কিংবা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না তারা। চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মধ্যেই সমাধান দেখছেন বিএনপি হাইকমান্ড। বিএনপি’র নীতিনির্ধারকরা বলছেন- শেখ হাসিনা সরকার পদত্যাগ করে, নির্দলীয় সরকারের মাধ্যমে সংলাপের আমন্ত্রণ পেলে সাড়া দেবে বিএনপি। এ ছাড়া বর্তমান সরকারের অধীনে চলমান পরিস্থিতিতে ইসি’র সঙ্গে সংলাপকে অর্থহীন হিসেবে দেখছেন তারা।

নেতারা বলছেন, বিএনপিকে সংলাপের জন্য যারা আমন্ত্রণ জানিয়েছে তারা সরকারের লোক। ক্ষমতাসীনদের উদ্দেশ্য হাসিল করতেই কাজ করছেন তারা। সকল দল নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার সক্ষমতা ইসির নেই। বর্তমান সরকার যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে, তাহলে এক দফার আন্দোলনের মাধ্যমেই তার ফয়সালা করা হবেও বলে জানিয়েছেন বিএনপি’র শীর্ষ নেতারা।
এদিকে বৃহস্পতিবার বিকালে ডিও পত্রের মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনা ও মতবিনিময়ের আমন্ত্রণ জানায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। চিঠি পেয়ে রাতেই মির্জা ফখরুল মানবজমিনকে বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আমাদের অবস্থান পরিষ্কার। কোনো সংলাপ হবে না, নির্বাচন কমিশনে আলোচনার জন্য যাবো না যতক্ষণ না পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবির ফয়সালা হয়। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। লোক দেখানোর জন্য সংলাপের চিঠি দিয়েছে। সত্যিকার অর্থে কিছু করার মানসিকতা তাদের নেই। এ ছাড়া বিএনপি এই মুর্হূতে সংলাপে যাওয়ার প্রয়োজনীয়তা দেখছে না। ইসির সঙ্গে এখন সংলাপের সুযোগ নেই। আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো ছাড় নয়। সম্প্রতি মাঠপর্যায়ের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানেও কোনো ধরনের সংলাপে না যাওয়ার বিষয়টি উঠে আসে। জনপ্রতিনিধিদের বার্তা দেয়া হয়- আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারকে হটানো হবে। দাবি আদায়ে কোনো ছাড় দেয়া হবে না সরকারকে। কোনো দল কিংবা পক্ষ আলোচনা, সংলাপের আহ্বান জানাতে পারে, তবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নীতিতে আপস করবে না।
বিএনপি’র নীতিনির্ধারকরা বলছেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছেন। দেশের সাধারণ মানুষেরও দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। জনগণ পরিবর্তন চায়। অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারকে কেউ চায় না। এজন্য সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো নাটক সাজাচ্ছে। জনগণের দাবি না মেনে আওয়ামী লীগ সরকার বর্তমান নির্বাচন কমিশনকে ব্যবহার করে সংলাপ করতে চায়। তাদের উদ্দেশ্য এক দিকে সংলাপের কথা বলে অন্যদিকে ভোট ডাকাতি করা। বিএনপি এবার জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেবে। একতরফাভাবে দেশে আর কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি।

এরআগেও বিএনপি’র সঙ্গে সংলাপ করতে চেয়েছে ইসি। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত বছরের ১৭ থেকে ৩১শে জুলাই পর্যন্ত দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে। গত ২০শে জুলাই বিএনপি’র সঙ্গে সংলাপের দিনক্ষণ থাকলেও দলটি তা বর্জন করে। বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন ও ইসির সংলাপ বর্জন করার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ সংলাপের চিঠি দেয়া হয়। বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানিয়ে চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার লিখেছেন- ‘আমরা (ইসি) অবগত আছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই বর্তমান নির্বাচন কমিশনের উপর অনাস্থা ব্যক্ত করে এই কমিশনকে প্রত্যাখ্যান করে এসেছে। আপনারা (বিএনপি) নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যতীত নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তও বারংবার ব্যক্ত করেছেন। আপনাদের নিজস্ব দলীয় রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশল বিষয়ে নির্বাচন কমিশনের কোনোরূপ মন্তব্য নেই। তবে, নির্বাচন কমিশন আপনাদের দ্বারা প্রত্যাখ্যাত হলেও মনে করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সঙ্গে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনা ও মতবিনিময় হতে পারে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আজ ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস
পরবর্তী সংবাদ চাল ভাজা দিয়ে ইফতার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?