By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ১০:০৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বাইকের চাকায় জীবিকা লাখো মানুষের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > বাইকের চাকায় জীবিকা লাখো মানুষের
জনপথ

বাইকের চাকায় জীবিকা লাখো মানুষের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

ব্যক্তিগত বাহন মোটরসাইকেল। এতে করে এড়িয়ে চলা যায় যানজট। গন্তব্যে পৌঁছানো যায় কম সময়ে। বর্তমানে মোটরসাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে। মোটরসাইকেলে ব্যক্তিগত কাজের পাশাপাশি অনেকে রাইড শেয়ারিং করছেন। বেকারদের কেউ কেউ এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ঢাকায় মোটরসাইকেলে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করছেন লাখো মানুষ। তাই দিন দিন মোটরসাইকেলের চাহিদা বাড়ছে। বিআরটিএ’র তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪০ লাখ ৬৮ হাজার ৮১৯টি। এরমধ্যে শুধু ঢাকায় নিবন্ধন হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৬৪৭টি।

ঢাকায় জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ উবার, পাঠাও, সহজ ডট কম, স্যাম, ওভাই, ওবোন এর মাধ্যমে রাইড শেয়ার করা হয়।

তবে এখন এসব অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিংয়ে আগ্রহ হারাচ্ছেন চালকরা। তাই অ্যাপ ছাড়া খ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করছেন। রাজধানীতে মোটরসাইকেলে রাইড শেয়ার করে একজন দৈনিক ৮০০ থেকে ১ হাজার টাকা আয় করতে পারেন। বেকারদের অনেকেই তাই রাইড শেয়ার করে আয় করেন। তাদের মতো একজন নিয়ামুল হক। ৪ বছর ধরে তিনি ঢাকার রাস্তায় রাইড শেয়ার করেন। প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা আয় হয় তার। তিনি বলেন, বেকার থাকার চেয়ে রাইড শেয়ার করা ভালো। অন্তত সংসার চালাতে পারি। ছেলে-মেয়ের লেখাপড়া করাতে পারি। আমার জীবিকার অংশ হয়ে দাঁড়িয়েছে এটি।
করোনায় চাকরি হারিয়ে রায়হান হোসেন ২ বছর ধরে রাইড শেয়ার করছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি রাইড শেয়ার করেন। এতে তার কোনোদিন ৮০০ টাকা, কোনোদিন ১ হাজার টাকা আয় হয়। রায়হান বলেন, করোনায় চাকরি যাওয়ার পরে নতুন করে আর চাকরি পাচ্ছিলাম না। পরে কিস্তিতে একটা বাইক কিনে রাইড শেয়ারিং শুরু করি। এখন এটা দিয়েই আমার সবকিছু চলছে। এক মেয়ে লেখাপড়া করছে। সকালে তাকে স্কুলে দিয়ে রাইড শেয়ারে বেরিয়ে পড়ি।

ঢাকায় তীব্র যানজট লেগেই থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। দিনের অনেকটা সময় চলে যায় যানজটে। অনেক চাকরিজীবির অফিসে যেতেও দেরি হয়। তাই এসব চাকরিজীবীরা মোটরসাইকেলে যাতায়াত পছন্দ করেন। তারা জানান, ঢাকায় গণপরিবহনে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দীর্ঘ সময় লাগে। বাসের সংকটে স্টপেজেই অপেক্ষা করা লাগে। কখনো কখনো বাসে ঝুলে ঝুলে যেতে হয় অফিসে। এসব ভোগান্তি থেকে যাতায়াত সহজ করতেই তারা মোটরসাইকেল ব্যবহার করেন।

আসাদুজ্জামান উৎসব নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, ঢাকায় গণপরিবহনে চলা কঠিন। সরাক্ষণ যানজট লেগে থাকে। ভাড়াও অনেক বেশি। মোটরসাইকেলে আমাদের বেশি যানজট পোহাতে হয় না। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারি। সিয়াম আহমেদ নামের এক মোটরসাইকেল চালক বলেন, ঢাকার মতো যানজটপ্রবণ রাস্তায় মোটরসাইকেলের বিকল্প নেই। অল্প জায়গা লাগে মোটরসাইকেলের জন্য। তাই যেকোনো রাস্তা দিয়ে আমরা সহজে গন্তব্যে যেতে পারি।

চাকরিজীবী ছাড়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যেও মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। অনেকে পার্ট টাইম রাইড শেয়ারিং করে নিজের লেখাপড়ার খরচের পাশাপাশি সংসারেও সহায়তা করছেন। তেমন একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আবু আব্দাল। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যায়নরত। আব্দাল জানান, রাজধানীর বাসাবো থেকে সকাল ৭টায় তিনি মিরপুরে তার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছাতে তার এক ঘণ্টা লাগে। এরপর ক্লাস শেষ করে দুপুর ১২টার পর ৩-৪ ঘণ্টা রাইড শেয়ার করেন। এতেই তার লেখাপড়ার খরচ হয়ে যায়। পাশাপাশি সংসারেও সহযোগিতা করেন। আব্দাল বলেন, আমার বিশ্ববিদ্যালয় অনেক দূরে। বাসে যেতে আসতে প্রতিদিন ৬ ঘণ্টার মতো লেগে যায়। তাই বাইক কিনে নিয়েছি। এখন দ্রুত সেখানে যেতে পারি। আবার রাইড শেয়ার করে কিছু আয়ও হয়।

মেহেদী হাসান নামের উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বৌদ্ধমন্দির থেকে উত্তরা যেতে ৩ ঘণ্টা লেগে যায়। সেখানে বাইকে মাত্র ১ ঘণ্টা লাগে। যেতে আসতে প্রতিদিন ৪ ঘণ্টা করে বেঁচে যায়। এই সময়টা পড়ালেখা কিংবা অন্য কাজে ব্যবহার করতে পারি। মাঝেমধ্যে আর্থিক প্রয়োজন মনে করলে রাইড শেয়ার করি। এতে আমার পকেট খরচও হয়ে যায়।

এসিআই মোটরসের সহকারী ম্যানেজার রাজিয়া সুলতানা লিনা বলেন, ঢাকায় যারা বসবাস করে জীবিকা নির্বাহ করে তাদের বেশির ভাগ মানুষ প্রয়োজনের জন্য বাইক ব্যবহার করে। এতে সময় সাশ্রয় হয়। মানুষ গণপরিবহনের দুর্ভোগ থেকে রক্ষা পায়। বাইকের জন্য সরকার রেজিস্ট্রেশন ফি নিচ্ছে, লাইসেন্স ফি নিচ্ছে। এই অর্থ রাজস্ব খাতে যোগ হচ্ছে। বাইকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারের কোষাগারে অর্থও বেশি জমা হচ্ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চাল ভাজা দিয়ে ইফতার
পরবর্তী সংবাদ সেশেলসকে নিয়েও ভয় বাংলাদেশের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?