আগামী ১৫ এপ্রিল রোজ শনিবার কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় যুবদলের ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভা আজ ২৫ মার্চ শনিবার বিকাল ৩ টায় নাছিমন ভবনস্হ চট্টগ্রাম মহানগর বিএনপি’র কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রস্তুতি সভায় বিভিন্ন জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ বলেন, চট্টগ্রাম বিভাগীয় যুবদলের ইফতার মাহফিল সফল করার জন্য যার যার অবস্থান থেকে সবাইকে আন্তরিকতার সহিত এগিয়ে আসতে হবে। যুবদলের ঐতিহ্য ও সাংগঠনিক অবস্থান আরো সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে সর্ব সম্মতিতে বিভিন্ন উপকমিটি যেমন – অর্থ উপ-কমিটি, অভ্যর্থনা উপ-কমিটি, আপ্যায়ন উপ-কমিটি, শৃংখলা উপ-কমিটি, প্রচার উপ-কমিটি ও দাপ্তরিক উপ-কমিটি গঠন করা হয়। এসময়, নেতৃবৃন্দ চট্টগ্রাম বিভাগীয় যুবদলের ইফতার মাহফিল সফল করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক ও রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল , মো. শাহজাহান, হাসান জসিম, জাকির হোসেন জসিম, মোঃ নুরুন্নবী, মোঃ জহির উদ্দিন মাছুম সাধারণ সম্পাদক মো. আজগর, এস এ মুরাদ চৌধুরী, নুরুল আমিন খান, নাসির উদ্দিন, জিসান উদ্দিন, সৈয়দ রাশিদুল হাসান লিংকন, আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।


