By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | রাত ১২:১৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ থানা হেফাজতে নির্যাতন: মামলার ৩৪ দিন পরেও ‘ছুটিতে’ ওসি-এসআই
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > থানা হেফাজতে নির্যাতন: মামলার ৩৪ দিন পরেও ‘ছুটিতে’ ওসি-এসআই
আমাদের চট্টগ্রাম

থানা হেফাজতে নির্যাতন: মামলার ৩৪ দিন পরেও ‘ছুটিতে’ ওসি-এসআই

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৮ at ২:৫৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

নিজ থানায় হেফাজতে নির্যাতনের ঘটনায় আদালতের আদেশে ওসির বিরুদ্ধে মামলা দায়ের হবার পর ৩৪ দিন ধরে ‘ছুটিতে’ আছেন পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন ও একই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ। হেফাজতে নির্যাতনের ঘটনায় করা মামলায় তদন্ত কর্মকর্তার কাছে লিখিত ব্যাখ্যাও জমা দেননি ওসি।

মামলার আসামি হওয়ার লম্বা এই ছুটি নিয়ে খোদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তাদের মধ্যে রয়েছে আলোচনা-সমালোচনা।
সংশ্লিষ্টরা বলছেন, মামলায় গ্রেফতার এড়াতে তিনি এ পন্থা অবলম্বন করছেন।

অন্যদিকে ফৌজদারি মামলার আসামি হলেও তাদের এখনো সাময়িক বরখাস্ত করেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলন থেকে গ্রেফতার হওয়া সৈয়দ মো. মোস্তাকিমকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন (৪২) এবং একই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজের (৩৮) বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি থানায় মামলাটি রেকর্ড করা হলেও এর একদিন আগে ২১ ফেব্রুয়ারি থেকে ‘অসুস্থতাজনিত’ কারণে এখনও পর্যন্ত ছুটিতে রয়েছে এই দুই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে মামলার আবেদন করেছিলেন সৈয়দ মো. মোস্তাকিম। আদালতের নির্দেশে থানায় মামলা করেন চট্টগ্রাম সিআইডির পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ।

আদালতে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, সৈয়দ মোস্তাকিম তার মাকে গত ৭ বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করান। সম্প্রতি ডায়ালাইসিসের মূল্য বেড়ে যাওয়ায় তিনিসহ রোগীর স্বজনরা মিলে আন্দোলন করেন। গত ১০ জানুয়ারি তারা চমেক হাসপাতালের প্রধান গেটে জড়ো হয়ে মানববন্ধন করেন। পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে এসে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। এক পর্যায়ে ওসি নাজিম মোস্তাকিমকে গ্রেফতার করে প্রথমে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নিচে মারধর করেন। পরে থানায় তাকে মারধর ও নির্যাতন করা হয়। মারধরের সময় এসআই আবদুল আজিজ মোস্তাকিমকে বলেন ‘ওসি নাজিম স্যারের সঙ্গে আর বেয়াদবি করবি?’ এ সময় ওসি নাজিম বলেন, ‘শালারে রিমান্ডে এনে থানায় পিটাতে হবে, তারপর বুঝবি পুলিশ কি জিনিস?’ এরপর থানায় মারধরের বিষয়টি ফাঁস করলে মোস্তাকিমকে ক্রসফায়ার দেওয়ার হুমকি দেওয়া হয়। গত ১০ ডিসেম্বর কিডনি ডায়ালাইসিস ফি বাড়ার প্রতিবাদে রোগীর স্বজনরা আন্দোলন করেন। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনরতদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। গ্রেফতার মোস্তাকিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, আসামি দুই পুলিশ কর্মকর্তা চার দিনের ছুটিতে গিয়ে আর কর্মস্থলে ফিরে আসেননি। আদালত আসামিদের শোকজ করেছেন, কিন্তু তারা জবাবও দেননি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অতি উৎসাহী হয়ে নিজেই জবাব দিয়েছেন। এটা তার কাছে চাওয়া হয়নি। ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের সাময়িক বরখাস্ত করা হয়নি যা অপ্রত্যাশিত।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, পাঁচলাইশ থানার ওসিসহ দুজনকে শোকজ করা হয়েছিল। তিনি অসুস্থতার কথা বলে দীর্ঘ ছুটিতে যাওয়ায় ওসি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোখলেসুর রহমান বলেন, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এবং একই থানার এসআই আবদুল আজিজ অসুস্থতাজনিত কারণে গত ২১ ফেব্রুয়ারি থেকে ছুটিতে রয়েছে। তারা এখনও ছুটিতে রয়েছেন। তবে কেন তাদের সাময়িক বহিষ্কার করা হয়নি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মঙ্গলের ভোরের দৃশ্য উঠে এলো ক্যামেরায়
পরবর্তী সংবাদ ময়লার স্তূপে মিলল অজ্ঞাত ব্যক্তির কাটা হাত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?