চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের সাধারণ মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে।নিরব দুর্ভিক্ষ চলছে। মানুষ ঠিকমতো এক বেলা খেতে পারছে না। চালের দাম, ডালের দাম, মাছ, মাংসসহ সবকিছুই আজ চরম ঊর্ধ্বগতিতে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।বিশ্বের মুসলিম দেশগুলো পবিত্র মাহে রমজান আসলে দ্রব্যের মূল্য অর্ধেকে নিয়ে আসে।কিন্তু আমাদের দেশের সরকারের উচিত মূল্য তালিকা না কমালেও যেন স্থিতিশীল থাকে সে ব্যবস্থা গ্রহণ করা।কিন্তু সরকার সে ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ।এই সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ ।যার প্রেক্ষিতে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের মূল্য দিগুন থেকে তিন গুণে বৃদ্ধি করছে। তিনি আজ ২৮ মার্চ , মঙ্গলবার, দুপুরে বাদশা মিয়া রোডস্থ নিজ বাসভবনে নিজস্ব তহবিল থেকে অসহায় ও দরিদ্র অটো রিক্সা চালকদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ কালে বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, আজ দেশের গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার বলতে কিছুই নেই। এখনও পর্যন্ত সংগ্রাম করতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য,ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে সাজা দিয়ে বন্দী করে রেখেছে। বাংলাদেশের মানুষ স্বভাবজতভাবেই গণতন্ত্র প্রিয়। বীরের জাতি। এদেশের মানুষ স্বৈরশাসন কখনো মেনে নেয়নি। দেশবাসী গণতন্ত্রের জন্য জেগে উঠেছে। অচিরেই সকল অপশাসনের অবসান হবে। গণতন্ত্রের বিজয় নিশান উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এসএম সাইফুল আলম, জাতীয়তাবাদী মটর চালক দলের সভাপতি নুর মিয়া মধু, সাধারণ সম্পাদক মোঃ শিপন, চালক দল নেতা মোঃ রাকিব, মোঃ খোকন, মোঃ নুর নবী, মোঃ আলমগীর, মোঃ বাবুল,মোঃ মহসিন, মোঃ শওকত,মোঃ মামুন প্রমূখ।
দেশের সাধারণ মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


