By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | ভোর ৫:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ লিটনের রেকর্ডে অবাক হননি আশরাফুল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > লিটনের রেকর্ডে অবাক হননি আশরাফুল
খেলা

লিটনের রেকর্ডে অবাক হননি আশরাফুল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/৩১ at ৪:৪৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

দক্ষিণ আফ্রিকায় প্রথম টোয়েন্টি বিশ্বকাপ আসর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৭ চার ও বিশাল ৩ ছয়ের মারে ২০ বলে ফিফটি তুলে নেন মোহাম্মদ আশরাফুল। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম দ্রুততম ফিফটির রেকর্ড এটি। যদিও রেকর্ডটি একই আসরে ভারতের যুবরাজ সিং (১২ বল) ভেঙে দেন। এরপর একে একে এই ফরম্যাটে ২০ বলের নিচে ফিফটির রেকর্ড বাড়তে থাকে ক্রমান্বয়ে। এর মধ্যে কেটে গেছে ১৬ বছর। কিন্তু বাংলাদেশের কেউই আশরাফুলের সেই রেকর্ড স্পর্শ করতে পারছিলেন না। সবশেষ গেল বছর অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে লিটন তার একেবারেই কাছে চলে গিয়েছিলেন। কিন্তু হয়নি, ২১ বলে ফিফটি হাঁকিয়ে একটু দূরে থেকে গিয়েছিলেন লিটন। তবে ৫ মাস পর সেই লিটনই ভেঙে দিলেন আশরাফুলের রেকর্ড।

না, এতে আশরাফুল অবাক হননি। বরং এত বছর কেন লাগলো সেটিই চিন্তার কারণ ছিল তার। আয়ারল্যান্ডের বিপক্ষে লিটনের ১৮ বলে ফিফটির ইনিংসটি নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘দারুণ খেলেছে লিটন। সত্যি কথা বলতে ২০০৭ এ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দ্রুততম ফিফটি করেছিলাম। এরপর তো যুবরাজ ১২ বলে রেকর্ড গড়ে। আরো অনেকেই তখন দ্রুততম ফিফটি করতে থাকেন। কিন্তু বাংলাদেশের জন্য অপেক্ষাটা লম্বা হলো। এর আগেও ওই (লিটন) করতে পারতো। সবেশষ ২১ বলে ফিফটি করেছে ও ভারতের সঙ্গে। তাই আমি অবাক হইনি যে রেকর্ডটি ভেঙে গেছে। সত্যি কথা বলতে রেকর্ডতো ভাঙার জন্যই কিন্তু আমাদের কারো করতে অনেক সময় লাগলো।’ গত বছর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেন লিটন দাস। ৬টি চার ও ৩টি ছয়ের মারে ২১ বলে ফিফটি করেন। এরপর ২৭ বলে ৬০ রান করে রান আউট হন তিনি। মাত্র এক বল কম খেললেই তিনি ছুঁয়ে ফেলতে পারতেন আশরফুলের সেই রেকর্ড। বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিপক্ষে লিটন প্রথম দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু সিরিজের শেষ ম্যাচে খেলেন ৭৩ রানের ইনিংস। সেই ম্যাচে করেছিলেন ৪১ বলে ফিফটি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২৩ বলে ৪৭ রান করে আউট হন এই ওপেনার। ৩ রানের জন্য ফিফটি না পাওয়ার ক্ষুধা পরের ম্যাচে আরো বেড়ে যায় তার। ১৮ বলে ফিফটির পর শেষ পর্যন্ত ৪১ বলে খেলেন ৮৩ রানের ইনিংস। হাঁকান ১০ চার ও ৩টি ছয়ের মার। তার ব্যাটে ভর করে ১৭ ওভারে ২০২ রান করতে সক্ষম হয় টাইগাররা। রেকর্ড ভাঙা ইনিংস দেখে কতটা উচ্ছ্বসিত ছিলেন আশরাফুল! এ বিষয়ে আশরাফুল বলেন, ‘অবশ্যই দারুণ লেগেছে। লিটন যখন খেলে তখন ছবির মতো লাগে তার ব্যাটিং। ও কিন্তু আরো আগেই ভাঙতে পারতো। আমার ভালো লেগেছে। বিশেষ করে যখন প্রিয় কোনো ব্যাটসম্যান এমনটা করে তখন আরো বেশি ভালো লাগে।’ ৮ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে ফেরানো হয় রনি তালুকদারকে। তবে সেই সিরিজে তিনি নিজের যোগ্যতা ও প্রতিভা অনুসারে ব্যাট করতে পারেননি। কিন্তু ধিরে ধিরে যেন খোলস ছেড়ে বের হচ্ছেন। আইরিশদের বিপক্ষে ক্যাারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। খেলন ৩৮ বলে ৬৭ রানের ইনিংস। লিটনের সঙ্গে ৯১ রান করে দেশের ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড উপহার দেন। পরের ম্যাচে ২৩ বলে ৪৬ রান করে আউট হন রনি। তবে তার আগে লিটনের সঙ্গে ওপেনিংয়ে সর্বোচ্চ ১২৪ রানের জুটি গড়েন তারা। দারুণ জমে উঠেছে দু’জনের জুটি। তবে এই জুটি নিয়ে আশরাফুল স্বস্তি প্রকাশ করলেও আরো একটু অপেক্ষা করতে চান। তিনি বলেন, ‘লিটন ও রনি দারুণ খেলছে। তবে আমাদেরতো মাঝে মাঝে ভালো সময় কাটে। এখনই আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি চাই ওরা ধারাবাহিকতা ধরে রাখুক। ওদের যে স্বাধীনতা দিয়ে খেলতে দেয়া হয়েছে সেটি ধরে রাখতে হবে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভিএফবি স্টুটগার্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ

বিশ্বকাপ ভেন্যুর সামনে ব্রাজিল কিংবদন্তির ৩১ ফুট উঁচু ভাস্কর্য

টেস্টে ঘরের মাঠে ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কারিনা কাপুরের কাণ্ড
পরবর্তী সংবাদ সারাদেশে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আভাস
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?