By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ৬:১৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা
রাজনীতি

পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০৩ at ৭:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

দেশের পাঁচ সিটি কর্পোরেশনের ভোটের তফসিল ঘোষণা করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এসব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণের পাশাপাশি সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে। এছাড়া ৫ পৌরসভা ও ১ উপজেলা পরিষদের ভোটের তারিখ ঘোষণা করেছে কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটিতে ২৫শে মে, খুলনা ও বরিশাল সিটিতে ১২ই জুন সিলেট ও রাজশাহী সিটিতে ২১ই জুন ভোট হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এসব তথ্য জানান।

সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর। কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, গাজীপুর, খুলনা,বরিশাল ও সিলেট এই ৫টি ভোটের তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। গাজীপুর সিটি ভোট অনুষ্ঠিত হবে ২৫শে মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। প্রতিটি সিটি ভোটেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হবে। সেখানে সিসি ক্যামেরা থাকবে। নির্বাচন কমিশনের তথ্যাদি হালনাগাদ করার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে আমাদের ট্যাব দিয়ে দুই ঘন্টা অন্তর অন্তর হালনাগাদ করার কার্যক্রম অব্যাহত থাকবে।

গাজীপুর সিটিতে ভোট : গাজীপুর সিটিতে মনোনয়ন দাখিলের সময় ২৭ এপ্রিল।

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। আপিল দায়েরের সময় ২ মে থেকে ৪ঠা মে। আপিল নিষ্পত্তি ৫ মে থেকে ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে। এ ভোটে রিটার্নিং কর্মকর্তা থাকবে ঢাকার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ। গাজীপুর সিটির পরবর্তী ভোটের ক্ষণগণনা শুরু হয়েছে গত মাসের ১১ মার্চ। ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।
খুলনা ও বরিশাল সিটিতে ভোট: খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে মনোনয়ন দাখিলের সময় ১৬ মে। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১৮ মে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ মে। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে। ভোটগ্রহণ ১২ জুন। অন্যদিকে খুলনা সিটির ক্ষণগননা শুরু হবে ১৩ এপ্রিল ১০ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। বরিশাল সিটি ভোটের ক্ষণগননা শুরু হবে ১৪ মে থেকে ১৩ নভেম্বর মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা আছে।

রাজশাহী ও সিলেট সিটিতে ভোট: সিলেট ও রাজশাহী সিটি ভোটে মনোনয়ন দাখিলের সময় ২৩শে মে। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৫ মে। বাছাইয়ে বিরুদ্ধে আপিল দায়ের ২৬ থেকে ২৮ মে। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। ভোটগ্রগণ হবে ২১ জুন। রাজশাহী সিটির ক্ষণগণনা ১৩ এপ্রিল ১০ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সিলেট সিটি ৬ মে থেকে পরবর্তী নির্বাচনের ক্ষণগননা শুরু হবে। ৬ নভেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়া ৫ পৌরসভা ও ১ উপজেলা পরিষদে ভোটের তারিখ দিয়েছে ইসি। ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ, কক্সবাজার পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ভোট হবে ১২ জুন। বগুড়ার তালোড়া পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা ও গোপালপুর পৌরসভায় ভোট হবে ২১ জুন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
পরবর্তী সংবাদ গুরুত্বপূর্ণ বাখমুত এখন রাশিয়ার দখলে, ওয়াগনার প্রধানের দাবি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?